Advertisement
E-Paper

Bollywood: আমির খানের সঙ্গে অভিনয় ডুয়ার্সের মেয়ের, ‘লাল সিং চড্ডা’-য় দেখা যাবে সোনমরিকাকে

সোনমারিকা ডুয়ার্স সংলগ্ন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার বাসিন্দা। মেয়ের এই সাফল্যে খুশি বাবা রাজেন তামাং এবং মা রমলা তামাং।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৬
আমিরের সঙ্গে অভিনয় করবে সোনমরিকা।

আমিরের সঙ্গে অভিনয় করবে সোনমরিকা।

আমির খানের ‘লাল সিং চড্ডা’ ছবিতে কাজ করবেন বাংলার শিল্পী। তিনি ডুয়ার্সের সোনমারিকা। বলিউডের প্রথম সারির নায়কের সঙ্গে তাঁর কাজের খবর শুনে খুশির হাওয়া ডুয়ার্স জুড়ে।

সোনমারিকা ডুয়ার্স সংলগ্ন গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম আহেলার বাসিন্দা। মেয়ের এই সাফল্যে খুশি বাবা রাজেন তামাং এবং মা রমলা তামাং। গরুবাথান অঞ্চলেও আপাতত উৎসবের মেজাজ। বৃহস্পতিবার তাঁকে একটি অনুষ্ঠানে খাদা পরিয়ে সম্মানিত করা হয়েছে। স্থানীয় সমাজ কর্মী মহেশ্বর প্রধানের কথায়, সোনমরিকা আমাদের এই পাহাড়ি এলাকার গর্ব। নিজের প্রতিভার জেরেই আমির খানের প্রডাকশনে কাজ করার সুযোগ পেয়েছে। আমরা ওর সাফল্য কামনা করি।”

অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক আজ থেকে নয়। দীর্ঘ দিন ধরেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন লালন করতেন সোনমরিকা। আমিরের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেছেন, “ছোটবেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন সফল হতে চলেছে। নিজের অভিনয় মেলে ধরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব।”

aamir khan Laal Singh Chaddha Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy