Advertisement
E-Paper

‘চিত্রনাট্য পছন্দ হয়নি’, সলমনকে ‘না’ বলেছিলেন সোনু! এখন ভাইজানের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেতার?

‘দবং’ ছবির মাধ্যমে পর্দায় খলনায়ক সোনুকে প্রথম বার দেখেছিল দর্শক। কিন্তু কেন ‘দবং ২’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১১:০৪
অভিনেতা সলমন খানকে ফিরিয়েছিলেন সোনু সুদ?

অভিনেতা সলমন খানকে ফিরিয়েছিলেন সোনু সুদ? ছবি: সংগৃহীত।

বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা সোনু সুদ। সম্প্রতি রাজপাল যাদবের বিতর্কের সময়ও অভিনেতার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। তবে পর্দায় তাঁর ভাবমূর্তি খলনায়কের! ‘দবং’ ছবির মাধ্যমে খলনায়ক হিসাবে সোনুকে প্রথম বার দেখেছিল দর্শক। কিন্তু কেন ‘দব‌ং ২’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা?

সম্প্রতি, এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করেই সবটা খোলসা করলেন অভিনেতা। সোনু বললেন, “আমি ‘দবং’ ছবির প্রস্তাবও ফিরিয়ে ছিলাম। কারণ, চিত্রনাট্যে অনেক ফাঁক রয়েছে বলে মনে হয়েছিল। সেই অনুযায়ী নিজের অসুবিধার কথা সে সময় জানিয়েছিলাম।” প্রথম ছবিটির সময়ে সোনুর কথা অনুযায়ী অনেক কিছু পরিবর্তন করেন পরিচালক। সবটা মেনে নিয়েছিলেন প্রযোজক আরবাজ় খান এবং নায়ক সলমন খানও। কিন্তু দ্বিতীয় বার অর্থাৎ ‘দবং ২’ –এর সময় তা সম্ভব হয়নি।

সোনু জানান, ‘দবং ২’-এর সময়েও চিত্রনাট্য বুঝতে পারছিলেন না। তাঁকে কোন চরিত্রে অভিনয় করতে হবে সেটাও বুঝতে পারছিলেন না। তাই সে বার আরবাজ়কে ফিরিয়ে দেন সোনু। নির্মাতারা হয়তো ভেবেছিলেন যে, শেষে রাজি হয়ে যাবেন তিনি। সোনু যোগ করেন, “আমি দ্বিতীয় বার বুঝেছিলাম, এ বার আর সম্ভব নয় মানিয়ে নেওয়া। তাই আমি সরে আসি। আসলে অর্থের জন্য কখনও অভিনয় করিনি আমি। তখন সলমন ভাইকে বলেছিলাম, ছবি মুক্তি পেলে সবার প্রথমে গিয়ে আমি দেখে আসব।” অভিনেতা জানান, তিনি ছবিতে অভিনয় করতে রাজি না হলেও সলমন তাঁকে বিশেষ প্রদর্শনীতে নিমন্ত্রণ করেছিলেন। ছবিতে অভিনয় না করলেও তাঁদের সম্পর্কের কোনও পরিবর্তন হয়নি।

Bollywood Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy