Advertisement
E-Paper

‘প্রধানমন্ত্রী না হয়ে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই’, প্রস্তাব ফিরিয়ে দিলেন সোনু

সোনুর বাড়ির নীচে সাংবাদিকদের ভিড়। সকলকে ঠান্ডা সরবত দিচ্ছেন অভিনেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ২৩:১৫
সোনু সুদ

সোনু সুদ

সারা দেশের অগুনতি মানুষ তাকিয়ে রয়েছেন সোনু সুদের দিকে। কোভিডের প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়ের সময়েও একই ভাবে মানুষের প্রাণ বাঁচানোর অক্লান্ত চেষ্টা তাঁর। দেশের অক্সিজেনের ঘাটতি মেটাতে সম্প্রতি ফ্রান্স থেকে ৪টি অক্সিজেন প্ল্যান্ট আনছেন অভিনেতা। গোটা দেশের মানুষ সোনুর প্রশংসায় পঞ্চমুখ। সেই তালিকায় রয়েছেন তারকারাও। সম্প্রতি রাখি সবন্ত নতুন প্রস্তাব রাখলেন সোনুর সামনে। রাখির ইচ্ছা, পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি নির্বাচন লড়ুন।

সম্প্রতি একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। যেখানে রাখির প্রস্তাবে সোনু তাঁর প্রতিক্রিয়া জানাচ্ছেন। সোনুর বাড়ির নীচে সাংবাদিকদের ভিড়। সকলকে ঠান্ডা সরবত দিচ্ছেন অভিনেতা। বিভিন্ন প্রশ্ন রাখা হচ্ছে তাঁর সামনে। যার মধ্যে অন্যতম প্রশ্ন ছিল, তিনি কি আদৌ প্রধানমন্ত্রী হতে চান?

অভিনেতার অকপট স্বীকারোক্তি, ‘‘সাধারণ মানুষ হয়েই ভাল আছি। প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের ভাইরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওটা আমার কাজ নয়।’’ তাঁর জবাবে মুগ্ধ নেটাগরিকরা। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে দিতে উৎসাহী তাঁরা।

Prime Minister Rakhi Sawant Sonu Sood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy