সোনার গয়নার প্রতি নিজের ভালবাসা প্রকাশ্যেই স্বীকার করেন সুদীপা চট্টোপাধ্যায়। এই সোনার জন্যই বহু বার তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এক বার বেফাঁস মন্তব্যের কারণে বিপুল টানাপড়েন হয়েছিল। সেই সোনার ভরিই এখন ছুঁয়েছে প্রায় ১ লক্ষ টাকা। এই অবস্থায় আসন্ন অক্ষয়তৃতীয়ায় কি সোনা কিনবেন সুদীপা?
আগামী ৩০ এপ্রিল অক্ষয়তৃতীয়া। এই দিন অনেকেই সোনা কিংবা রুপো কিনে থাকেন। এই বিশেষ দিনে কি সুদীপা কোনও নিয়ম পালন করেন? আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছেন, এই বিশেষ দিনে মা দুর্গার জন্য কিছু না কিছু কেনেন তিনি।
সুদীপা বললেন, “সোনার প্রতি ভালবাসা এই জীবনে আমার কমবে বলে মনে হচ্ছে না। আমাদের বাড়িতে তো বড় করে দুর্গাপুজো হয়। তাই এই অক্ষয়তৃতীয়ার দিনেই মায়ের জন্য আমি কিছু না কিছু কিনি। তবে সেটা যে সোনাই হতে হবে তেমন নয়। যে কোনও ধাতুর একটা জিনিস কিনলেই হল।” যদিও সোনার দাম লক্ষ টাকা হয়ে গিয়েছে বলে যে তিনি সোনার গয়না কিনবেন না, তেমনটা নয়। বিনিয়োগের জন্য সোনার চেয়ে সেরা কিছু হয় না, সেটাই সুদীপা মনে করেন। তিনি বলেন, “বিনিয়োগের জন্য সোনার চেয়ে ভাল কিছু হয় না। তবে এই বছর মা দুর্গার জন্য রুপোর কোশাকুশি কেনার ইচ্ছা রয়েছে। সোনার কিছু কিনব বলে ঠিক করিনি। কারণ, সারা ক্ষণই তো কিছু না কিছু বানাতে থাকি।”
কোনও সোনা বা রুপো কেনা নয়, এই দিন একটি বিশেষ নিয়ম পালন করেন সুদীপা। তিনি বললেন, “উত্তর কলকাতার পরিবারগুলোয় এ দিন একটা নিয়ম পালন করা হয়। শাঁখা, সিঁদুর যাতে অক্ষয় থাকে তাই অনেক বাড়ির সধবা মহিলারাই তাঁদের বিবাহিত ননদ বা জায়েদের সিঁদুর, আলতা, সঙ্গে একটু মিষ্টি দেন।” দক্ষিণ কলকাতায় নিজের শ্বশুরবাড়িতেও এই নিয়ম পালন করেন সুদীপা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- পুরাণ মতে, অক্ষয় তৃতীয়ার দিনেই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস মহাভারতের কাহিনি বর্ণন করতে শুরু করেছিলেন গণেশকে। এ দিন থেকেই শ্রুতিলিখনের কাজ শুরু করেন গণেশ। বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিতেই শ্রীক্ষেত্র পুরীতে শুরু হয় জগন্নাথের রথ নির্মাণ।
- বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথিটিকে অক্ষয় তৃতীয়া হিসাবে বিবেচনা করা হয়। হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীরাও এই দিনটিকে পবিত্র মনে করেন। সৌভাগ্য অক্ষয় হয় এই তিথিতে— এমনই বিশ্বাস। বাঙালি ব্যবসায়ীর কাছে পয়লা বৈশাখের পর এই তিথিতেই হয় বিশেষ উদ্যাপন। দোকানে দোকানে পূজিত হন আরাধ্য দেবতা। মনে করা হয়, এই তিথি যে কোনও দেবতার পুজোর জন্যই প্রশস্ত।
-
রণিতা কি লাখ টাকার সোনা কিনে অক্ষয়তৃতীয়া পালন করলেন?
-
‘আমি ঈশ্বরে বিশ্বাসী, তবে আচার মানি না’, অক্ষয়তৃতীয়ায় কি বিশেষ পুজো করেন লোপামুদ্রা?
-
তখন অবাঙালিদের ধনতেরাস আমাদের অক্ষয়তৃতীয়া! সোনা কেনা, ছবি মহরতের দিন: ইন্দ্রাণী দত্ত
-
কৈশোরে সাদা কাগজের গ্লাসে কমলা রসনা, ওই পানীয় ছাড়া অক্ষয়তৃতীয়াই ফিকে: জিৎ গঙ্গোপাধ্যায়
-
‘কালো রঙের গাড়ি জীবনে কিনিনি’, অক্ষয়তৃতীয়ার শুভ-অশুভ নিয়ে কী জানালেন তৃণা সাহা?