Advertisement
E-Paper

আন্তর্জাতিক সুপারমডেলের সঙ্গে ছবি, কোথায় পার্টি করছেন সুহানা এবং শানায়া?

বলিউডে আত্মপ্রকাশ স্রেফ সময়ের অপেক্ষা। তার আগে কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে উল্লাস তারকাসন্তান সুহানা খান ও শানায়া কপূরের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৮:৪৭
দুবাইয়ে কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে সুহানা খান ও শানায়া কপূর।

দুবাইয়ে কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে সুহানা খান ও শানায়া কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডে অভিষেক এখনও হয়নি। তবে কেতাদুরস্ত জীবনযাত্রায় মোটেই কোনও খামতি নেই। দুবাইয়ে আন্তর্জাতিক সুপারমডেল কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে সুহানা খান ও শানায়া কপূর। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যেই।

দু’জনেই তারকাসন্তান। সেলুলয়েডের তাক লাগানো ঝলমলে পরিবেশে বড় হয়েছেন। ভবিষ্যতেও গন্তব্য রুপোলি পর্দাই। তবে সেখানে অভিষেকের আগেই চর্চায় তাঁরা। শাহরুখ-কন্যা সুহানা খান ও সঞ্জয় কপূর-কন্যা শানায়া কপূর। নতুন বছরে দুবাইয়ে পার্টিতে ব্যস্ত তাঁরা। তাও যে-সে পার্টি নয়, সেই পার্টিতে আমন্ত্রিত আন্তর্জাতিক সুপারমডেল কেন্ডাল জেনার। ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত তারকার সঙ্গে ছবিও তোলেন সুহানা ও শানায়া। সমাজমাধ্যমে ভাইরাল সেই ছবি।

ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে এই ছবি পোস্ট করেন শানায়া।

ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে এই ছবি পোস্ট করেন শানায়া। ছবি: ইনস্টাগ্রাম।

দুবাইয়ের পাম জুমেরায় এক বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয়েছিল সেই পার্টির। শাহরুখ-কন্যা সুহানার পরনে ছিল হালকা গোলাপি রঙের পোশাক। অন্য দিকে শানায়া পরেছিলেন উজ্জ্বল লাল রঙের পোশাক। পার্টির জন্য কেন্ডাল বেছে নিয়েছিলেন গাঢ় সবুজ রঙের একটি পোশাক, সঙ্গে কালো গ্লাভস। ছবিতে স্মিত হাস্যময়ী তিন সুন্দরী। ইনস্টাগ্রামে নিজের স্টোরিতে এই ছবি পোস্ট করেন শানায়া। শুধু কেন্ডাল জেনারের সঙ্গেই নয়, প্রিয় বন্ধু সুহানার সঙ্গেও ছবি তুলে পোস্ট করেন শানায়া।

চলতি বছরেই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা। জ়োয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ়’ সিরিজ়ের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হয়েছে বাদশা-কন্যার। শেষ হয়েছে শুটিং, এক আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই সিরিজ়। অন্য দিকে কর্ণ জোহর প্রযোজিত ‘বেধড়ক’ ছবির মাধ্যমে সেলুলয়েডে আত্মপ্রকাশ করার কথা ছিল শানায়া কপূরের। যদিও এখনও পর্যন্ত সেই ছবি নিয়ে কোনও উচ্চবাচ্য নেই বলিপাড়ায়।

Suhana Khan Shanaya Kapoor Dubai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy