Advertisement
E-Paper

১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠালেন সুকেশ

সুকেশের ভাবমূর্তি নষ্ট করছেন চাহাত খন্না। ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস পাঠালেন জেলবন্দি এই ‘কনম্যান’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৫৫
Picture of Sukesh chandrasekhar and chahat khanna

সুকেশের ভাবমূর্তি নষ্ট করছেন চাহান, অভিনেত্রীকে আইনি নোটিস ‘কনম্যান’-এর। ছবি: সংগৃহীত।

২০০ কোটি টাকার আর্থিক তছরুপে আপাতত তিহাড় জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর। এই বিপুল অঙ্কের প্রতারণা মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সময়ে সময়ে নাম জড়িয়েছে একাধিক বলিউড অভিনেত্রীর। জ্যাকলিন ফার্নান্ডেজ় থেকে নোরা ফতেহি, বাদ যাননি কেউ-ই। উঠে এসেছে টেলি অভিনেত্রী চাহাত খন্নার নামও। দিন কয়েক আগেই চাহাত দাবি করে বসেন, তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। সেই সময় চাহাতের বক্তব্যকে পুরোপুরি নস্যাৎ করে দেন সুকেশ বলেন, ‘‘আমি ওদের মতো বেপরোয়া নই।’’ এ বার এক ধাপ এগিয়ে চাহাতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন সুকেশ। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চাহাতকে আইনি নোটিস পাঠালেন সুকেশ।

সুকেশের আইনজীবী অন্তত মালিকের কথায়, চাহাত তাঁর মন্তব্যে সুকেশর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

দিন কয়েক আগে অভিনেত্রী চাহাত খন্না জানান, তিহাড় জেলে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুকেশ। দিল্লির পাতিয়ালা কোর্টে সম্প্রতি এই জবানবন্দি নথিভুক্ত করেন তিনি। এ দিকে সুকেশের দাবি, সম্পূর্ণ ভুল কথা বলছেন চাহাত। ‘‘বিবাহিত বা সন্তানের মা, এমন মহিলার প্রতি আমার কোনও উৎসাহ বা আকর্ষণ নেই, আমি ওদের মতো গোল্ড ডিগার নই,’’ বক্তব্য সুকেশের। তাঁদের যোগাযোগ হয়েছিল শুধু মাত্র কাজের সূত্রেই।

এর ভিত্তিতেই সুকেশের আইনজীবী এক সপ্তাহ সময় দিয়েছেন চাহাতকে। তৎক্ষণাৎ সব বয়ান প্রত্যাহার করতে হবে, না হলে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন সুকেশ।

Sukesh Chandrasekhar Chahatt Khanna Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy