গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে। গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন বলে দাবি করেছিলেন সুনীতা। তার পর থেকেই নানা বিতর্ক তাঁদের ঘিরে। যদিও সুনীতা জানিয়েছেন, স্বামী যদি নিজেকে বদলাতে রাজি হন, তা হলে তাঁকে ক্ষমা করে দেবেন। তবে বিয়ের পর একটা লম্বা সময় গোবিন্দের সঙ্গে থাকেন না সুনীতা। দুই ছেলেমেয়ে হর্ষবর্ধন ও টিনাকে নিয়ে চার কামরার ফ্ল্যাটে থাকেন তিনি। গোবিন্দ যেখানে থাকেন সেই রাস্তার উল্টোদিকের বাংলোয় থাকেন। তবে বাড়িতে দুই ছেলেমেয়ে থাকলেই যে তাঁদের সঙ্গে সারা ক্ষণ সময় কাটান তেমন নয়। নিজেকে কড়া নিয়মে বেঁধে নিয়েছেন সুনীতা।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা জানান, সারা বছরই ভোর সাড়ে ৩টেয় ওঠেন। যোগাসন করে পুজো করেন। তার পর সারাদিন নিজের ঘরেই একটানা আধ্যত্মিক গুরুদের অনুষ্ঠান দেখেন, মন্ত্র জপ করেন। দুই ছেলেমেয়ে যে যাঁর মতো থাকেন। সুনীতার কথায়, ‘‘টিনা নিজের ঘরে পুজোপাঠ করে। ছেলে হর্ষ প্রচুর সিনেমা দেখে, সে সব নিয়েই থাকে। সারাদিনে দেড় ঘণ্টা আমাদের দেখা হয়, কথা হয়। আর আমি নিজে রাত ৯টার পরে কারও ফোন ধরি না। পৃথিবীতে যা-ই হয়ে যাক, ফোন ধরব না। শুধু আমার মায়ের জন্য একটা গোপন নম্বর আছে, সেটা চালু থাকে।’’
সুনীতা জানান, বহু বছর ধরে এমন জীবনযাপনেই অভ্যস্ত হয়ে গিয়েছেন। যার ফলে এ ভাবে দিন অতিবাহিত করাটা তাঁর কাছে সুবিধাজনক।