Advertisement
E-Paper

Sushmita-Lalit: সুস্মিতা-ললিতের যুগল মুহূর্তের ‘মহাকাব্যিক পরিণতি’ ঘটালেন কমেডিয়ান তন্ময়!

সুস্মিতা সেন আর ললিত মোদীর সম্পর্ক নিয়ে যখন সরগরম নেটদুনিয়া, কমেডিয়ান তন্ময়ের রসিক ছবি তাতে ইন্ধন জোগাল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ০৮:৪৭
ভালবাসি কিন্তু এখনই বিয়ে নয়...

ভালবাসি কিন্তু এখনই বিয়ে নয়...

নীল কম্বল গায়ে ললিত মোদী আরামকেদারায় শুয়ে। পাশে দাঁড়ানো সুস্মিতা সেনের ঘাড়ে হাত দিয়ে তাঁকে কাছে টেনে নিচ্ছেন। সাদা পোশাকে সুস্মিতাও ঝুঁকে এসেছেন প্রেমিকের দিকে। পরস্পরের দিকে চেয়ে হাসছেন যুগল। সেই নীল-সাদা ছবিটি ভাইরাল হয়েছে তিন দিন হল।

প্রাক্তন আইপিএল কর্তা আর প্রাক্তন বিশ্বসুন্দরী যে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সে কথা গত ১৪ জুলাই ঘোষণা করেছিলেন তাঁরা। সঙ্গে দিয়েছিলেন একগুচ্ছ ছবি, যার মধ্যে এই নীল-সাদা আভার মোলায়েম ছবিটিও ছিল। সেই ছবি অন্য মোড় নিল রবিবার সকালে। যখন কৌতুকশিল্পী তন্ময় ভট্ট অনুরূপ আর একটি ছবি তৈরি করে পোস্ট করলেন।

সে ছবিতে ললিতের জায়গায় নীল কম্বল জড়ানো তন্ময়। কাছে টেনে নিচ্ছেন বন্ধু নাভিদ মনক্কোদনকে। তন্ময়ের হাত মনক্কোদনের মাথায়। একই ফ্রেম। একই রসায়ন। আশ্চর্য সেই ছবি ঘিরে শোরগোল পড়ল ফের। কী বলতে চাইছেন দুই বন্ধু?

তন্ময় লিখেছেন, ‘নতুন সূচনা। নতুন জীবন। উড়ছি যেন। ভালবাসি মানেই বিয়ে করব এমন কথা নেই। তবুও ঈশ্বরের কৃপায় এটা সম্ভব হল। আমি শুধু ঘোষণা করছি যে আমরা ফ্ল্যাটমেট।’ এমন সরল স্বীকারোক্তির মধ্যে দিয়ে ফের সবার মন জয় করে নিলেন তন্ময়। সেই সঙ্গে সুস্মিতা-ললিতের প্রেম নিয়ে রসিকতার সুযোগটাও ছাড়লেন না।

sushmita sen lalit modi love Tanmay Bhat Humour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy