Advertisement
E-Paper

নতুন সম্পর্কের সূচনা?

প্রসঙ্গত, ‘লাইগার’-এর শুটিংয়ের জন্য মুম্বই আর হায়দরাবাদ যাতায়াত করছেন বিজয়।

সায়নী ঘটক, মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ০৭:২৮
ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে নজর কাড়ছে সারা আলি খানের ঘনিষ্ঠতা। বিজয়ের সঙ্গে সারার ঘোরাফেরা কি নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে? সম্প্রতি মণীশ মলহোত্রর বাড়ির পার্টিতে বিজয়-সারা পৌঁছলেন যুগলে। শোনা যাচ্ছে, পার্টিতে বিজয়কে কাছছাড়া করেননি অভিনেত্রী। তার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজয়ের সঙ্গে সারার ছবির পোস্ট সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। দিনকয়েক আগেই বিজয়ের সঙ্গে একটি সেলফি পোস্ট করে সারা ক্যাপশন করেছিলেন ‘ফ্যান মোমেন্ট।’ স্টার-ফ্যানের জন্য বিজয় কতটা সময় দেন, এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, ‘লাইগার’-এর শুটিংয়ের জন্য মুম্বই আর হায়দরাবাদ যাতায়াত করছেন বিজয়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিজয় জানান যে, হায়দরাবাদের চেয়ে মুম্বইয়ে শুট করতেই বেশি পছন্দ করেন তিনি। মুম্বইয়ের প্রতি বিজয়ের ঝোঁক কেন বাড়ছে, সে উত্তর অবশ্য সময়ই দেবে।

Sara Ali Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy