Advertisement
E-Paper

Sonakshi Sinha-Zaheer Iqbal: সোনাক্ষীর সঙ্গে জমিয়ে প্রেম করছেন? উত্তরে যা বললেন জাহির!

মায়ানগরীর হাওয়ায় ভাসছে খবর— প্রেম করছেন সোনাক্ষী সিংহ এবং জাহির ইকবাল। আর সে প্রেমের দূত নাকি আর কেউ নন, স্বয়ং বলিউডের ‘ভাইজান’, সলমন খান! সদ্য জাহিরের জন্মদিনে জুটিতে দুটো ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন-কন্যা। ক্যাপশন ফের উস্কে দিয়েছে তাঁদের সম্পর্কের জল্পনা।  

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৯:২১
সোনাক্ষী-জাহিরকে জুটিতে দেখা যাচ্ছে যত্রতত্র।

সোনাক্ষী-জাহিরকে জুটিতে দেখা যাচ্ছে যত্রতত্র।

দু’জনকে দেখা যাচ্ছে একসঙ্গে। নানা জায়গায় ঘুরছেন জুটিতে। ইনস্টাগ্রামে দেখাও যাচ্ছে সে সব ছবি। মায়ানগরীর হাওয়ায় ভাসছে খবর— প্রেম করছেন সোনাক্ষী সিংহ এবং জাহির ইকবাল। আর সে প্রেমের দূত নাকি আর কেউ নন, স্বয়ং বলিউডের ‘ভাইজান’, সলমন খান!

সদ্য জাহিরের জন্মদিনে জুটিতে দুটো ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন-কন্যা। ক্যাপশনে লেখা— ‘এই গ্রহের সবচেয়ে বিরক্তিকর, অথচ সবচেয়ে দারুণ মানুষ!’ তবে কি সত্যিই তাঁর কাছের মানুষ হয়ে উঠেছেন জাহির? কী বলছেন ‘নোটবুক’-এর নায়ক?

জাহির অবশ্য সব রটনাই হেসে উড়িয়ে দিয়েছেন নিমেষে। তাঁর সোজা কথা, ‘‘আমাদের প্রেমের গুজব তো কবে থেকেই শুনছি! লোকে যা ভাবে ভাবুক, কিছু যায় আসে না আর। এ সবে গুরুত্ব দেওয়া ছেড়ে দিয়েছি।’’

ইন্ডাস্ট্রিতে তাঁর গুরু সলমন খান। তিনিই নাকি সোনাক্ষীর সঙ্গে তাঁকে বেঁধে দিয়েছেন প্রেমের সুতোয়? জাহিরের সটান জবাব, ‘‘উনি নিজেই বলেছেন, লোকে এমন অনেক কিছু বলবে, যা সত্যি নয়। তাতে গুরুত্ব দিতে নেই। সেই পরামর্শ মেনেই চলছি।’’

Sonakshi Sinha Love Affair Rumours
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy