Advertisement
E-Paper

চোখের চোট সারিয়ে বিদেশে ছুটির মেজাজে দেব, অভিনেতার সফরসঙ্গী কি রুক্মিণী?

‘বাঘাযতীন’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। শুটিংয়ের মাঝে বাঁ চোখে চোট পেয়েছিলেন দেব। কাজ শেষে নিজের জন্য একটু সময় বার করে নিলেন নায়ক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১১:৪৯
Dev on vacation

কোথায় ঘুরতে গেলেন দেব? —ফাইল চিত্র।

দু’জনেই ব্যস্ত নায়ক-নায়িকা। নিশ্বাস ফেলার সময় নেই তাঁদের। এক জন ব্যস্ত ছিলেন ‘বিনোদিনী’র শুটিংয়ে। অন্য জনকে ব্যস্ত রেখেছে ‘বাঘাযতীন’। দেব এবং রুক্মিণী মৈত্র।

কিছু দিন আগেই জ্বর থেকে সেরে উঠেছেন রুক্মিণী। দেবও শুটিং করতে গিয়ে বাঁ চোখে চোট পেয়েছিলেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। সব মিলিয়ে একটু বিরতি চাইছিলেন তাঁরা দু’জনেই। সেই মতো বেরিয়ে পড়লেন ঘুরতে, তাঁদের ইনস্টাগ্রাম অন্তত তেমনই আভাস দিচ্ছে।

সাধারণত ছবি মুক্তি বা শুটিং শেষে দেব ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। অবশ্যই সঙ্গে থাকেন রুক্মিণী। এ বার দুই অভিনেতার গন্তব্য সমুদ্রতট।

রবিবার সকালে সেই ছবিই সকলের সঙ্গে ভাগ করে নিলেন দেব। রুক্মিণীও নিজের ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। যেখানে যত দূর চোখ যায় শুধুই নীল জলরাশি। চারদিক ফাঁকা। শুধুই যেন শান্তি। আর অন্য দিকে দেবও পোস্ট করেছেন ছবি। সবুজে মোড়া চারিদিক। মাঝে সুইমিং পুল। সেই পুলের পাশে গালে হাত দিয়ে বসে নায়ক। না, তবে নায়ক-নায়িকাকে একফ্রেমে দেখা যায়নি। কিন্তু ইনস্টাগ্রামে তাঁদের ছবি দেখে অনেকেই অনুমান করেছেন যে তাঁরা হয়তো একসঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, তাঁরা নাকি মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন।

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’-তে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। মাঝে নায়িকা অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রাখতে হয়েছিল যে ছবির শুটিং। তবে একটু সুস্থ হওয়ার পরেই আবার শুটিং শুরু করে দেন তাঁরা। ছবির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। দেব প্রায় শেষ করে ফেলেছেন ‘বাঘাযতীন’-এর শুটিং। যে ছবির পরিচালক অরুণ রায়। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে এই ছবি।

Dev Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy