Advertisement
E-Paper

‘আগামী সাত জন্ম তুই আমারই থাক...’, কার উদ্দেশে এমন কথা লিখলেন সোহম?

অভিনেতা সোহম বর্তমানে ব্যস্ত নানা কাজে। কারণ তিনি এক দিকে প্রযোজক আবার বিধায়কও বটে। এত কিছুর মাঝেও বিশেষ বার্তা দিলেন নায়ক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩ ১৫:০৭
Tollywood actor Soham Chakraborty

সোহম চক্রবর্তী। ছবি: সংগৃহীত।

অভিনেতা হওয়ার পাশাপাশি একাধিক দায়িত্ব পালন করতে হয় তাঁকে। এক দিকে তিনি বিধায়ক, অন্য দিকে প্রযোজনার দায়িত্বও সামলাতে শুরু করেছেন। চূড়ান্ত ব্যস্ততায় দিন কাটে সোহম চক্রবর্তীর। কিন্তু যতই ব্যস্ত থাকুন না কেন, পরিবারের জন্য তাঁর নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে। ১৪ জুলাই সোহমের বড় ছেলে আয়ানসের জন্মদিন। বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নায়ক। সমাজমাধ্যমে দু’টি ছবি পোস্ট করেছেন নায়ক। একটি ছবিতে ধবধবে পাজামা- পাঞ্জাবি পরে সদ্যোজাতকে কোলে নিয়ে বসে সোহম। আর একটি ছবিতে তখন খুদে অনেকটাই বড় হয়ে গিয়েছে। বাবা আদরে ভরিয়ে দিচ্ছেন ছেলেকে।

আদুরে ছবি পোস্ট করে সোহম লেখেন, “এই তো সে দিন এলি। আমার জীবনের সবচেয়ে দামি উপহার। দেখতে দেখতে সাত বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি, আগামী সাত জন্মে তুই আমারই থাক।’’ এরই সঙ্গে অভিনেতা আরও লিখেছেন, ‘‘ঈশ্বরের আশীর্বাদে তুই সব সময় আনন্দে থাক এটাই চাই। শুভ জন্মদিন আমার ডন।” সোহমের এই পোস্ট ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। দুই ছেলে, স্ত্রী তনয়া এবং মা-বাবাকে নিয়ে গোছানো সংসার সোহমের। পরিবারের সদস্যদের জন্মদিন সাধারণত পালন করতে দেখা যায় তাঁকে। সন্তানের জন্মদিনে যে বিশেষ পরিকল্পনা রয়েছে অভিনেতার তা আন্দাজ করা যেতেই পারে।

সোহমের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘লাল সুটকেসটা দেখেছেন’। তার পর বেশ অনেক দিন হল দেখা যায়নি নায়ককে। সেই ছবিকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছিল। তবে আপাতত নায়ক রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়েও খুব ব্যস্ত। শোনা যাচ্ছে, আগামী দিনে সায়ন্তন পরিচালিত একটি ছবিতেই দেখা যাবে তাঁকে।

Soham Chakraborty Tollywood Actor Star Kid Birthday
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy