Advertisement
E-Paper

থলপতির সঙ্গে সম্পর্কের জেরে আলোচনার কেন্দ্রে দক্ষিণের সবচেয়ে ধনী অভিনেত্রী তৃষা! কত সম্পত্তি তাঁর

থলপতির মতো তৃষারও নিজস্ব বাড়ি রয়েছে চেন্নাইয়ের অভিজাত এলাকায়, বাড়ির দাম প্রায় ৭ কোটি। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ কত? পোস্ট কপি: তৃষা কত সম্পত্তির অধিকারী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২০:২০
Trisha krishnan Net Worth amid her Love Affair rumours With thalapathy vijay

তৃষা কত সম্পত্তির অধিকারী? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে তৃষা কৃষ্ণানকে নিয়ে জোর আলোচনা দক্ষিণের সিনেমাজগতে। শোনা যাচ্ছে, থলপতি বিজয়ের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তৃষা। সেই কারণেই সংসার ভাঙছে অভিনেতার। এও শোনা যাচ্ছে, অভিনেতা ইতিমধ্যেই স্ত্রীকে বিবাহবিচ্ছেদে সম্মতি দিয়ে ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে তৃষার সম্পত্তি নিয়ে। তিনি নাকি দক্ষিণের অন্যতম ধনী অভিনেত্রী।

থলপতির মতো তৃষারও নিজস্ব বাড়ি রয়েছে চেন্নাইয়ের অভিজাত এলাকায়, বাড়ির দাম প্রায় ৭ কোটি। এ ছাড়াও হায়দরাবাদের অভিজাত এলাকাতেও ৬ কোটি টাকার একটি বাড়ি রয়েছে। সেখানে মাঝেমধ্যে সময় কাটাতে যান তিনি। এই বাড়ির ভিতরে সবুজ বাগান থেকে স্পা— সবই রয়েছে। পাশাপাশি, অভিনেত্রী ছবিপিছু নেন ৩ কোটি টাকা। সম্প্রতি তাঁর পারিশ্রমিক বেড়ে হয়েছে ৪ কোটি। বিজয়ের সঙ্গে ‘লিও’ ছবি করার সময় থেকে এই পারিশ্রমিক নিচ্ছেন তিনি। এ ছাড়াও একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। সেখান থেকে প্রায় মাসিক ৯০ লক্ষ টাকা রোজগার করেন। সাকুল্যে তৃষার মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটির কাছাকাছি। এ ছাড়াও বিএমডব্লিউ, মার্সিডিজ়, রেঞ্জ রোভার-সহ একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে তৃষার গ্যারাজে।

Trisha Krishnan Thalapathy Vijay Net Worth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy