Advertisement
E-Paper

Twarita Chatterjee: টেলিভিশনে নায়িকা হওয়ার লোভ হয়নি কখনও, জন্মদিনে অকপট ত্বরিতা

বন্দ্যোপাধ্যায় পরিবারে সাজো সাজো রব। বাড়ির বউ ত্বরিতার জন্মদিন। কী ভাবে পালন করছেন এই দিনটি, জানালেন অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ২০:৪২
জন্মদিনে ত্বরিতা

জন্মদিনে ত্বরিতা

‘করুণাময়ী রাসমণি’র সারদামণি’র মা-কে মনে আছে? কিংবা ‘কড়িখেলা’র শুভ্রাকে। ত্বরিতা চট্টোপাধ্যায়। ২ অগস্ট তাঁর জন্মদিন। আর জন্মদিন মানেই তো খাওয়াদাওয়া,বন্ধুবান্ধব, হই-হুল্লোড়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ত্বরিতার সঙ্গে। ফোন তুলেই তাঁর উত্তর “ধন্যবাদ, ধন্যবাদ”।

এই দিনটা কাছের মানুষদের সঙ্গে কাটাতেই ভালবাসেন অভিনেত্রী। ত্বরিতা বলেন, “রাতে আমার ক্যাফের সব কর্মী আমাকে কেক দিয়ে চমকে দিয়েছে। সকালে মায়ের কাছে গিয়েছিলাম। ওখানেই খাওয়া-দাওয়া হল। চিংড়ি, মাটন আরও কত কী। রাতে অবশ্য বন্ধুদের সঙ্গে একটু পার্টি আছে।”

আপাতত বিদূষক ছবির ডাবিং শেষ করলেন অভিনেত্রী। বেশ কিছু ধারাবাহিককে ‘না’ বলেছেন এর মধ্যেই। এই ‘না’ পরে গিয়ে কোনও অসুবিধার কারণ হবে না তো? দর্শকরা যদি ভুলে যান? অভিনেত্রীর স্পষ্ট উত্তর, “আমি আগেও এক-দু’মাসের বিরতি নিয়েছি। দর্শকের ভালবাসা একবিন্দু কমেনি। এখনও তেমনটা হবে না আশা করছি।” আগেও বহু নায়িকার চরিত্রও ছেড়েছেন তিনি, জানালেন ত্বরিতা। কিন্তু নায়িকার চরিত্র ছাড়াতে আক্ষেপ হয়নি? অভিনেত্রীর উত্তর, “না, পড়াশোনায় তখন মনযোগ দেওয়ার চেষ্টা করেছি। আর তা-ছাড়া টেলিভিশনে নায়িকা হওয়ার লোভ কোনওদিন ছিল না। বড়পর্দার ব্যাপারটা আলাদা। চরিত্রাভিনেতাদের ক্ষেত্রে অনেক বেশি কাজের সুযোগ পাওয়া যায়।”

Twarita Chatterjee Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy