Advertisement
E-Paper

Twinkle Khanna: অক্ষয়ের আছে বাড়তি কয়েক ইঞ্চি যা খানেদের নেই: টুইঙ্কল

সে বারই সকলকে তাজ্জব করে ভাইজান বলেছিলেন, তিনি কারও শয্যাসঙ্গী হননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৩:৪১
কর্ণের শোতে এসে সপাট জবাব টুইঙ্কলের

কর্ণের শোতে এসে সপাট জবাব টুইঙ্কলের

বিভিন্ন সময়ে 'কফি উইথ কর্ণ'তে এসে মুখের লাগাম খুলে দিয়েছেন বলি-তারকারা। যেমন প্রশ্ন ছোড়েন কর্ণ জোহর, সেগুলিকে ব্যাট করে বাউন্ডারি পার না করতে পারলে যেন স্বস্তি নেই তাঁদেরও। অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কলও এক বার কর্ণের শো-তে এসে অভিনব প্রশ্ন পান। তাঁকে জিজ্ঞেস করা হয়, "অক্ষয়ের কী এমন আছে যা খানেদের নেই?" সেই বলে ছয় মারেন টুইঙ্কল। উত্তরে বলেন, "বাড়তি কয়েক ইঞ্চি।"

এমন জবাবে হাসতে হাসতে ছিটকে পড়েন দর্শকরা। কর্ণ নিজেও লজ্জায় মুখ ঢাকেন। 'প্যাডম্যান'-এর সঙ্গে ঘর বেঁধে প্রাক্তন অভিনেত্রী তথা প্রযোজক টুইঙ্কল খান্না যে বেশ সুখেই আছেন তা বুঝতে বাকি নেই আর কারও।

অন্যদিকে খানেরাও এসে মাতিয়ে দিয়েছিলেন চ্যাট শো। সোহেল আর আরবাজ খানকে সঙ্গে নিয়ে কর্ণের সামনে এসেছিলেন অভিনেতা সলমন খান। সে বারই সকলকে তাজ্জব করে ভাইজান বলেছিলেন, তিনি কারও শয্যাসঙ্গী হননি।

বুধবার যখন ঘোষণা হল ‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না, হঠাৎ মুষড়ে পড়েছিলেন সবাই।

বলি তারকা থেকে সাধারণ মানুষ, সকলেই নানাবিধ প্রশ্ন করা শুরু করেছেন তার পর থেকেই। কেন, কী হল, ইত্যাদি ইত্যাদি। সঙ্গে শোকবার্তার বন্যা। সত্যিই কি তবে কফি হাতে ইন্ডাস্ট্রির গসিপ নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে?

কিন্তু সমস্ত দর্শককে আশ্বস্ত করে তার কিছু পরেই জানা গিয়েছে আসল খবর। বন্ধ হচ্ছে না, বরং কর্ণের জনপ্রিয় চ্যাট শো নতুন সিজন নিয়ে ফিরতে চলেছে। দেখা যাবে কেবল মাত্র ডিজনি হটস্টারে।

Twinkle Khanna salman khan Koffee With Karan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy