Advertisement
E-Paper

পরিবারে খুশির খবর, বাবা হয়েছেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের এই অভিনেতা, ছেলে হল না মেয়ে?

ছোট পর্দার পরিচিত মুখ। দোলের আগে বাবা হয়েছেন তিনি। এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে দর্শক তাঁকে দেখছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৪:৪৫
Actor from Neem Phuler Modhu serial have become father

বাবা হলেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের এই অভিনেতা । —ফাইল চিত্র।

‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অয়নের চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘নেতাজি’, ‘সর্বমঙ্গলা’, ‘অপরাজিতা অপু’ — একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন উজ্জ্বল মালাকার। সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। বাবা হলেন ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের অয়ন। দোলের আগেই তাঁর বাড়িতে লক্ষ্মী এসেছে। তাই খুব খুশি অভিনেতা। নিজের খুশির কথা আনন্দবাজার অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন উজ্জ্বল।

তিনি বলেন, “আমাদের পেশায় যে হেতু অনেক পরিশ্রম আর লড়াইয়ের পর আর্থিক নিরাপত্তা আসে, তাই ১২ বছর সম্পর্কে থাকার পর প্রেমিকাকে বিয়ে করি। বিয়ের ছয় বছর পর মেয়ে এল। বাড়িতে লক্ষ্মী এল।’’ জীবনের এই নতুন মোড়ে দাঁড়িয়ে খুশি উজ্জ্বল। বললেন, ‘‘খুব ভাল লাগছে, আনন্দ হচ্ছে। এখন তো মেয়েকে নিয়েই আমাদের পৃথিবী। যদিও মেয়ের নাম এখনও ঠিক হয়নি।”

উজ্জ্বলকে বেশির ভাগ সময়ই ধূসর চরিত্রেই দেখেছেন দর্শক। এই মুহূর্তে চর্চায় রয়েছে ‘নিম ফুলের মধু’। সৃজন এবং পর্ণার জুটিও দর্শকের যে বেশ মনে ধরেছে, তার আভাস পাওয়া যায় টিআরপির নম্বর দেখলেই। কিছু দিন আগে পর্ণার চুল কাটার দৃশ্য দেখে দর্শক মহলে উঠেছিল হাসির রোল। পর্ণার চরিত্রে দর্শক দেখছেন পল্লবী শর্মাকে। তাঁর প্রথম সিরিয়াল ‘কে আপন কে পর’–এর জন্যও বিভিন্ন সময়ে দর্শকদের কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে পল্লবীকে। এই নতুন সিরিয়ালেও তার অন্যথা হল না।

Ujjwal Malakar from Neem Phuler Modhu

বাবা হলেন অভিনেতা উজ্জ্বল মালাকার —নিজস্ব চিত্র।

Zee Bangla Bengali Serial Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy