Advertisement
E-Paper

Vicky Kaushal-Katrina Kaif: ক্যাটরিনার মতো সঙ্গী পেয়ে নিজেকে থিতু লাগে, বিয়েটা জীবনের সেরা সময় ছিল: ভিকি

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে হয়েছিল ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের। এমন বৌ পেয়ে ভীষণ সুখী ভিকি। ফিরে দেখলেন বিয়ের দিনগুলো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৫:৩২
‘ভিক্যাট’-এর এখন সুখী সংসার।

‘ভিক্যাট’-এর এখন সুখী সংসার।

বছর খানেক হল সাতপাকে বাঁধা পড়েছেন দু’জনে। আত্মীয়-বন্ধুদের হুল্লোড়ে ঘেরা সেই স্বপ্নের মতো বিয়ের পরে কেমন আছেন ‘ভিক্যাট’? সম্প্রতি এক অনুষ্ঠানে সে গল্প শোনালেন ভিকি কৌশল নিজেই। খোলাখুলি বললেন ক্যাটরিনাকে নিয়ে তাঁর মনের কথাও।

মুম্বই সংবাদমাধ্যমের খবর, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের এক দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ছ’মাস পেরিয়ে ‘ভিক্যাট’ এখন সুখী সংসারী। সে তৃপ্তি ক্যাটরিনার স্বামীর চোখেমুখে। ভিকির কথায়, ‘‘ক্যাটরিনাকে বিয়ে করে নিজেকে থিতু লাগে এখন। বিয়ের তিনটে দিনে জীবনের সেরা সময় কাটিয়েছি।’’

তিন দিন নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ছিল ‘ভিক্যাট’-এর বিয়ের ঠিকানা। রাজস্থানের দুর্গ আলোয় আলোয় ঝিকমিক। ভিনদেশি কন্যা ক্যাটরিনা পুরোদস্তুর এ দেশি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধেন ‘পঞ্জাব দা পুত্তর’ ভিকির সঙ্গে। আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধুদের হইচই, বলিউড তারকা অতিথিদের জৌলুসে মোড়া সেই বিয়ের গায়ে হলুদ, সঙ্গীত, মেহেন্দি, সাতপাক, জমাটি ভূরিভোজ— সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘ভিক্যাট’। সেই খুশিয়াল দিনগুলোর ঘোর যেন এখনও কাটেনি ভিকির! আর ক্যাটরিনাকে নিজের করে পাওয়া, তারও স্বাদ যে অতুলনীয়!

ভিকির ঝুলিতে পরের ছবি ‘স্যাম বাহাদুর’ এবং ‘গোবিন্দ মেরা নাম’। ক্যাটরিনাকে এর পরে দেখা যাবে ‘মেরি ক্রিসমাস’, ‘ফোন ভূত’ এবং ‘জি লে জরা’য়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Vicky Kaushal katrina kaif Wedding sweet memories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy