Advertisement
E-Paper

Sara-Vijay: দক্ষিণ থেকে সারার জন্য বার্তা এল বিজয়ের, সঙ্গে হৃদয়ের ইমোজি ও দীর্ঘ আলিঙ্গন

দক্ষিণী নায়ক বিজয় দেভেরাকোন্ডার প্রেমে পড়েছেন সারা, তার সঙ্গে যেতে চান নিভৃতে। হৃদয়ের ইমোজি পাঠিয়ে সাড়া দিয়েছেন মনের মানুষ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৪:০৯

শুধু ছবির ক্ষেত্রেই নয়, সম্পর্কের ক্ষেত্রেও বলিউডে এখন দখিনা হাওয়া। ছবির ব্যবসা বাড়াতে বলিউডের তাবড় তাবড় তারকারা এখন পাশে পেতে চাইছেন দক্ষিণের পরিচালক ও অভিনেতাদের। আর বলিউডের নায়িকারা হাত ধরতে চাইছেন দক্ষিণের নায়কদের।

সারা আলি খানের কথাই ধরা যাক। ক’দিন আগেই পুরনো প্রেমিক কার্তিক আরিয়ানের হাত ধরে ছবি তুলছিলেন, পুরনো সম্পর্কে ফিরছেন দু’জনে এমন গুঞ্জনও শোনা গিয়েছিল।

রাতারাতি বদলে গেল সেই ছবি। পুরনো হাত ছেড়ে সারা হাত বাড়ালেন দক্ষিণে। জনপ্রিয় এক টিভি অনুষ্ঠানে নিজের মনের কথা বলে ফেললেন অকপটে।

মুম্বইয়ের ওই টিভি অনুষ্ঠানের সঞ্চালক কর্ণ জোহর সারার কাছে জানতে চান, ‘‘একজন পুরুষের নাম বলো, যাঁর সঙ্গে তুমি এখন প্রেম করতে চাও।’’ প্রথমে নিমরাজি হয়েও পরে সারা জানালেন তাঁর কাঙ্ক্ষিত পুরুষের নাম বিজয় দেভেরাকোন্ডা।

বার্তা পৌঁছে গেল দক্ষিণে। উত্তরও এল বিজয়ের কাছ থেকে সঙ্গে হৃদয়ের ‘ইমোজি’। সারার জন্য পাঠালেন তাঁর উষ্ণ আলিঙ্গন আর ভালবাসা। শুরু হল নতুন প্রেমকাহিনি। এমনটাই মনে করছে বলিউড।

কাজের সূত্রে বলিউডে সদ্য নাম লিখিয়েছেন বিজয়। ‘লাইগার’ ছবিতে তাঁর বিপরীত দেখা যাবে অনন্যা পান্ডেকে। পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে ‘লাইগার’। মুক্তির আগেই এই ছবিকে ঘিরে বলিউডে কৌতূহল তুঙ্গে। এর মধ্যেই নবাব-কন্যার সঙ্গে এই নতুন রসায়ন পারদ চড়াচ্ছে বলিউডের।

Sara Ali Khan Vijay Deverakonda Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy