Advertisement
E-Paper

অনুজের সন্তানের মা শিরিন! গুড্ডির পরিবর্তে সব সহানুভূতি শিরিনকেই, রেগে লাল দর্শক

খলনায়িকা যদি নায়িকার জায়গা নেওয়ার চেষ্টা করেন, তা কি কারও ভাল লাগে? ‘গুড্ডি’ সিরিয়ালের নতুন গল্পে তাই বেজায় চটেছেন দর্শক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ২০:২২
‘গুড্ডি’ সিরিয়ালে নতুন মোড়, মোটেই খুশি নয় দর্শক।

‘গুড্ডি’ সিরিয়ালে নতুন মোড়, মোটেই খুশি নয় দর্শক। গ্রাফিক: সনৎ সিংহ।

শিরিন অন্তঃসত্ত্বা। এই দৃশ্য সিরিয়ালে দেখা মাত্রই দর্শক মহলে তৈরি হয়েছে নানা বিতর্কের। গুড্ডি, অনুজ, শিরিন— এই তিন জনের জীবনকে কেন্দ্র করে যে টানাপড়েন সিরিয়ালে দেখানো হচ্ছে তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। তবে কি সব সহানুভূতি চলে যাবে শিরিনের দিকেই? তা হলে কি ‘গুড্ডি’ সব গুরুত্ব হারাবে? ছোট পর্দায় অভিনেতাদের বিভিন্ন চরিত্রে দেখতে দেখতে দর্শক তাঁদের সঙ্গে একাত্ম হয়ে যান। তার ফলে বিভিন্ন সময় প্রিয় চরিত্রদের নিয়ে কোনও নেতিবাচক কথা সহ্য করতে পারেন না।

শিরিন, অনুজ, গুড্ডির ক্ষেত্রেও তা-ই হয়েছে। এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে শিরিন ওরফে মধুরিমা বসাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দর্শক আসলে আমাদের এতটাই ভালবাসেন, তাই ব্যক্তিগত ভাবে নিয়ে নেন অনেক কিছু। কিন্তু চিত্রনাট্য তো আমাদের হাতে নেই।

তবে এটা সত্যি, লেখিকা অনেক সময় সিরিয়ালের গল্প এমন ভাবেই বাঁধেন, যা সমাজকে কিছু বার্তা দেয়। তবে এ ক্ষেত্রে বলব, দর্শক আমাদের নিয়ে চর্চা করেন, আলোচনা করেন তা খুব-ই ভাল। কিন্তু এতটা ব্যক্তিগত ভাবে নেওয়ার কোনও কারণ নেই।”

প্রসঙ্গত, শিরিন চরিত্রে মধুরিমাকে দর্শক প্রচুর ভালবাসা দিয়েছেন। তাঁকে বেশ অনেক সিরিয়ালেই নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শক। সুন্দরী খলনায়িকায় অনেকেই কিন্তু মজে।

Bengali Serial Star Jalsha Madhurima Basak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy