Advertisement
E-Paper

সলমন নন, ‘মোস্ট রোম্যান্টিক’ হিসাবে ক্যাটরিনার পছন্দ ছিলেন আরবাজ খান!

বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতলেও সলমন-ক্যাটরিনা জুটির মায়াজাল থেকে বেরোতে পারেনি সিনে দুনিয়া। ‘টাইগার ৩’ ছবিতে তাঁদের এক সঙ্গে দেখা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৭:০৯
সলমন, ক্যাটরিনা ও আরবাজ।

সলমন, ক্যাটরিনা ও আরবাজ। ফাইল চিত্র।

সলমন খানের সঙ্গে ক্যাটরিনা কইফের প্রেমকাহিনি ঘিরে উথালপাথাল হয়েছে বলিপাড়া। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে সংসার পাতলেও সলমন-ক্যাটরিনা জুটির মায়াজাল থেকে বেরোতে পারেনি সিনে দুনিয়া। কিন্তু এই জুটির রসায়ন নিয়ে যতই চর্চা হোক না কেন, ক্যাটরিনার চোখে সলমন নাকি রোম্যান্টিক নন!

বহু বছর আগে পরিচালক-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ গিয়েছিলেন ক্যাটরিনা ও অভিনেত্রী লারা দত্ত। সেখানে এক মজার প্রশ্নের জবাব দিতে গিয়ে সলমনকে ‘মোস্ট রোম্যান্টিক’ তকমা দিতেই চাননি ক্যাটরিনা। সলমনের বদলে তাঁর ভাই আরবাজ খানকে এই তকমা দিয়েছিলেন নায়িকা।

২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এর এক পর্বে সলমন খান ও তাঁর দুই ভাই আরবাজ ও সোহেলের মধ্যে কে সবচেয়ে বেশি রোম্যান্টিক, তা জানতে চান করণ। প্রশ্ন শুনেই ক্যাটরিনার পাশে বসে লারা বলেন, ‘‘দয়া করে বলো, সলমন।’’ লারার এই কথা শুনে ক্যাটরিনা সটান ‘না’ বলে দেন। তার পরই ক্যাট বলেন, ‘‘আমার মনে হয় আরবাজ।’’ যে উত্তর শুনে হেসে ফেলেছিলেন সকলে।

বলিউডে পা রাখার পর রাতারাতি জনপ্রিয়তা অর্জনের নেপথ্যে ক্যাটরিনার কেরিয়ারে সলমন খানের অনবদ্য ভূমিকার কথা সর্বজনবিদিত। সলমনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন নায়িকা। পর্দায় তাঁদের রসায়নে মজেছে আসমুদ্রহিমাচল। পর্দার রোম্যান্স ছাপ ফেলেছিল বাস্তব জীবনেও। সলমন-ক্যাটরিনার প্রেম নিয়ে বিস্তর চর্চা চলেছিল। যদিও সম্পর্ক নিয়ে কখনই কেউ মুখ খোলেননি। গত বছরের শেষে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ক্যাটরিনা। আগামী দিনে ‘টাইগার ৩’ ছবির হাত ধরে আবারও রুপোলি পর্দায় দেখা যাবে সলমন-ক্যাটরিনা জুটি।

Katrina Kaif Salman Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy