Advertisement
E-Paper

সম্পর্ক ভরেছিল তিক্ততায়, কেন বিচ্ছেদ হয়েছিল রণবীর আর ক্যাটরিনার?

সম্পর্ক ভাঙার পর বন্ধুদের পাশে পেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনও আক্ষেপ নেই বলেই জানান তিনি। ক্যাটরিনার দাবি, অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৮:২৭
When Katrina Kaif opened up about her breakup with Ranbir Kapoor

কানাঘুষো শোনা যায়, দুই তারকার অহংবোধে আঘাত লেগেছিল। অশান্তি, মনোমালিন্য নিত্যসঙ্গী ছিল। ছবি: সংগৃহীত।

বলিউডে দীর্ঘ দিন চর্চায় ছিল রণবীর কপূর এবং ক্যাটরিনা কইফের প্রেম। যদিও সেই সম্পর্ক তিক্ত হয়ে এক সময় ভেঙে যায়। রণবীর বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভট্টকে। কন্যা রাহাকে নিয়ে সুখী দাম্পত্যজীবন তাঁদের। অন্য দিকে, ক্যাটরিনা এখন ভিকি কৌশলের স্ত্রী।

তবে রণবীরের মা অভিনেত্রী নীতু কপূরের একটি ধোঁয়াশাপূর্ণ পোস্ট ঘিরে আবার ক্যাটরিনা-রণবীরের পুরনো সম্পর্ক নিয়ে কথা শুরু হয়েছে। তাঁর কথার পাল্টা দিয়েছেন ক্যাটরিনার মা-ও। ছেলেমেয়ের অতীত সম্পর্ক নিয়ে বাগ্‌যুদ্ধ পৌঁছেছিল চরমে। পরোক্ষ ভাবেই সমাজমাধ্যমে পরস্পরকে তির ছুড়ছিলেন ক্যাটরিনার মা সুজ়ান টারকোট এবং রণবীরের মা নীতু কপূর। সম্প্রতি সেই লড়াইয়ে দাঁড়ি টানলেন সুজ়ান। নিজের ভাইরাল পোস্টের উপর একটি নতুন বিবৃতি যোগ করে লিখলেন, “কারও উদ্দেশে কিছু বলিনি।”

কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা অবশ্য তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে কিছু কথা বলেছিলেন। জানিয়েছিলেন, যা-ই হয়ে থাকুক, পরস্পরকে এখনও সম্মান করেন তাঁরা এবং এটি বদলাবে না।

কানাঘুষো শোনা যায়, দুই তারকার অহংবোধে আঘাত লেগেছিল। অশান্তি, মনোমালিন্য নিত্যসঙ্গী ছিল। ক্যাটরিনা অকপটে জানান, তাঁর বোনকেও এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাঁর মতে, যে হেতু তিনি তারকা, তাঁর জীবনের অনেকটাই প্রকাশ্যে থাকে, তাই ‘ইগো’ বা অহমিকা অনেক বেশি ক্ষতবিক্ষত হয়। ভাবমূর্তি নষ্ট হয়।

অভিনত্রীর কথায়, “আমি অনুভব করেছি, আমার জীবনটা খোলা পাতার মতো হওয়ায় বেশি ক্ষতবিক্ষত হয়েছি। কিন্তু দিনের শেষে আমরা দু’জনেই সমান যন্ত্রণা পেয়েছি।”

কী ভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পান ক্যাটরিনা? অভিনেত্রীর কথায়, “আমি বই পড়ার মধ্যে শান্তি খুঁজে পাই। তাতেই ডুবে ছিলাম।” এ ছাড়াও, বন্ধুদের পাশে পেয়েছিলেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদে কোনও আক্ষেপ নেই বলেই জানান তিনি। ক্যাটরিনার দাবি, অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে। অতীত থেকে অনেক কিছু শিখেছেন।

ক্যাটরিনা এখন ব্যস্ত ‘টাইগার ৩’ ছবির কাজে। এই ছবিতে তিনি সলমন খানের সঙ্গে অভিনয় করতে চলেছেন বহু বছর পরে। অন্য দিকে, তাঁর প্রাক্তন রণবীরের হাতেও অনেক কাজ। ‘ব্রহ্মাস্ত্র ২’-তে অভিনয় করবেন তিনি। ‘অ্যানিম্যাল’ ছবিতে রশ্মিকা মন্দানার সঙ্গেও আছেন ঋষি-তনয়।

Bollywood Gossip Katrina Kaif Ranbir Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy