Advertisement
E-Paper

বিজয়ের জন্য প্রকাশ্যে লজ্জায় পড়তে হয়েছিল রশ্মিকাকে, কী করেছিলেন নায়িকার হবু স্বামী?

কয়েক বছর আগে, বিজয়ের জন্যই প্রকাশ্যে লজ্জায় পড়েছিলেন রশ্মিকা। সেই মুহূর্তের সাক্ষী ছিলেন অভিনেতা রণবীর কপূর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৬
বিজয়ের জন্য লজ্জায় পড়তে হয়েছিল রশ্মিকাকে?

বিজয়ের জন্য লজ্জায় পড়তে হয়েছিল রশ্মিকাকে? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। সৌজন্যে তাঁদের বিয়ে। শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হবে। বিয়ের কথা ঘোষণা করলেও তারিখ প্রকাশ্যে আনেননি যুগলে। এরই মধ্যে আলোচনায় তাঁদের বেশ কিছু পুরনো ঘটনা। সম্পর্ক নিয়ে রাখঢাক রাখলেও, বিভিন্ন ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি।

কয়েক বছর আগে, বিজয়ের জন্যই প্রকাশ্যে লজ্জায় পড়েছিলেন রশ্মিকা। সেই মুহূর্তের সাক্ষী ছিলেন অভিনেতা রণবীর কপূর। সেই সময় ‘অ্যানিমাল’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তাঁরা। তখনই এক অনুষ্ঠানে গিয়েছিলেন রশ্মিকা এবং রণবীর। সেখানে রণবীরই প্রকাশ্যে রশ্মিকাকে বলেছিলেন, তিনি যেন ফোন করেন বিজয়কে। সবার সামনে ‘স্পিকার’-এ কথা বলার চ্যালেঞ্জও জানানো হয়েছিল নায়িকাকে।

সেই সময়েই সবার সামনে আলোচিত প্রেমিককে ফোন করেছিলেন রশ্মিকা। ফোন তুলেই নায়িকাকে প্রথমে কী এমন বলেছিলেন বিজয় যে, লাজুক হেসে নায়ককে থামানোর জন্য রশ্মিকা তড়িঘড়ি বলে ওঠেন, “তুমি স্পিকারে আছো। আস্তে কথা বলো।” অস্পষ্ট ভাবে শোনা গিয়েছিল, ফোন তুলেই রশ্মিকাকে আদুরে গলায় নায়ক বলেছিলেন, “কী ব্যাপার রে!” প্রথম শব্দেই পাওয়া গিয়েছিল, নায়ক-নায়িকার সমীকরণের ঝলক। তাঁদের বিয়ের আগে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তেরই ভিডিয়ো।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy