Advertisement
E-Paper

Adnan Sami: কেন মুছে দিয়েছিলেন সব পোস্ট? জানালেন আদনান সামি

দিন সাতেক রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন আদনান সামি। মঙ্গলবার উত্তর দিলেন গায়ক স্বয়ং।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৯:৪০
উত্তর দিলেন আদনান

উত্তর দিলেন আদনান

দিন সাতেক আগের কথা। আদনান সামিকে ঘিরে আচমকা হইচই। দেখা যায় ইনস্টাগ্রামে আগের সব পোস্ট মুছে ফেলেছেন গায়ক।

রহস্যময় একটি ভিডিয়ো আপলোড করেছিলেন সঙ্গীত-তারকা। যাতে ফুটে উঠছে ‘অলবিদা’ বা ‘বিদায়’ শব্দটি। গায়কের এই পোস্ট দেখেই চিন্তিত হয়ে ছিলেন তাঁর অনুরাগীরা।

অবশেষে অনুরাগীদের সব চিন্তার অবসান ঘটালেন গায়ক স্বয়ং। প্রকাশিত হচ্ছে তাঁর নতুন গানের অ্যালবাম ‘অলবিদা’। সেই অ্যালবামের প্রথম ঝলক ভাগ করে নিলেন গায়ক।

তিনি লেখেন ‘বিদায় জানাচ্ছি না। ‘অলবিদা’ শব্দের এক অন্য আবেগ বোঝানোর চেষ্টা করছি।’ ২৮ জুলাই দুপুর ১২টায় মুক্তি পাবে গায়কের এই নতুন অ্যালবাম।

নিজেকে পুরোদস্তুর বদলে দিয়ে দর্শকদের এমনিতেই তাক লাগিয়ে দিয়েছেন গায়ক। এই নতুন গান কতখানি মন ভরায় তাঁর অনুরাগীদের, সেটাই দেখার।

Adnan Sami Bollywood song Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy