Advertisement
E-Paper

ঋতু গ্রীষ্ম ব্লাউজ বসন্ত

এই গরমে ব্লাউজে হাওয়া খেলুক শাড়ির সঙ্গে অন্তর্র্বাসহীন কাপ ব্লাউজ কিংবা থ্রিকোয়ার্টার ছাপায়। লিখছেন স্রবন্তী বন্দ্যোপাধ্যায়অফিস পার্টি, অন্নপ্রাশন থেকে বিয়ে বাড়ি সব কিছুকেই ঘামে-ভেজা শরীরের আতঙ্কে নানা অজুহাতে এড়িয়ে চলেছে এক্স থেকে জেনওয়াই। কর্পোরেট সেক্টরের নয়নী বসুই হোক বা ইউনিভার্সিটির সুদেষ্ণাগরমের সাজ নিয়ে সকলের মুখেই আতঙ্কের রেশ।

শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ০৪:৪৭

অফিস পার্টি, অন্নপ্রাশন থেকে বিয়ে বাড়ি সব কিছুকেই ঘামে-ভেজা শরীরের আতঙ্কে নানা অজুহাতে এড়িয়ে চলেছে এক্স থেকে জেনওয়াই। কর্পোরেট সেক্টরের নয়নী বসুই হোক বা ইউনিভার্সিটির সুদেষ্ণাগরমের সাজ নিয়ে সকলের মুখেই আতঙ্কের রেশ।

কিন্তু ডিজাইনাররা বলছেন অন্য কথা। শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর নন্দিতা রায়-এর নতুন ছবি ‘রামধনু’-র ডিজাইনার শ্বেতাম্বরী স্কুল শিক্ষিকার চরিত্রে রচনা বন্দ্যোপাধ্যায়কে সাজিয়েছেন একরঙা শাড়ির সঙ্গে ফ্লোরাল প্রিন্টের রঙিন থ্রি কোয়ার্টার ব্লাউজে। সেই ব্লাউজের গলার কাটিং নৌকোর মতো। “টিচারকে এমন রঙিন ঝলমলে দেখে, স্কুল নিয়ে বাচ্চারা উৎসাহও পাবে আবার মিক্স অ্যান্ড ম্যাচ কটন ব্লাউজের কম্বিনেশনে শিক্ষিকা হিসেবে একটা এলিগেন্ট লুকও ছবিতে থাকবে,” জানালেন শ্বেতাম্বরী। এই ভাবনা থেকেই শ্বেতাম্বরী শাড়িটাকে সিম্পল রেখে ব্লাউজের কায়দার ওপর জোর দিয়েছিলেন।

“গরমেই শাড়ি ব্লাউজের কম্বিনেশনে সবচেয়ে সুন্দর করে নিজেকে হট আর সেনসুয়াস সাজে সাজানো যায়,” বলছেন শুচিস্মিতা দাশগুপ্ত। কটন, খাদি, লিনেন, র সিল্ক, মটকার ব্লাউজের কাটের চমকেই লুকিয়ে আছে গ্রীষ্মের মেঘ-ভেজা প্রেম।

Advertisement

স্ট্র্যাপলেস কাপ ব্লাউজ? কাঁধ খোলা ডিপ নেক লিনেন ব্লাউজ, নাকি অরিজিনাল ব্রোকেডের শরীরী আভিজাত্য? কোন কম্বিনেশনে ভরপুর রোদের সঙ্গে আগুন ছড়াবেন তার হদিশ দিচ্ছেন শুচিস্মিতা দাশগুপ্ত।

অফিস স্টপ থেকে কফি শপ

ক্রিকেটের যেমন কোনও মরসুম হয় না, ঠিক তেমনই এখন ঋতুর জন্য কোনও নির্দিষ্ট রং হয় না, সেই কথা মাথায় রেখে স্কিন টোন আর নিজের মুড নিয়ে ব্লাউজের রং বাছাটাই উচিত। গরমে অফিস থেকে বন্ধু আড্ডায় সবচেয়ে ভাল কটন বা লিনেনের ব্লাউজ। মলমলের প্রিন্টেড ব্লাউজ, বাটিক, টাই অ্যান্ড ডাই করা ব্লাউজও চলতে পারে। “তবে এমন ব্লাউজ তৈরি করা উচিত যাতে তা অনেক শাড়ির সঙ্গে চলে যায়। সেই কারণেই আমি রি সাইকেল ব্লাউজের ওপর জোর দিয়ে থাকি”, বলছেন শুচিস্মিতা। টুকরো, ছেঁড়া, কাজে না-লাগা কটন বা লিনেনের কাপড় দিয়ে ‘রি সাইকেল’ ব্লাউজ তৈরি করা যায় অনায়াসে। আর নানা কাপড়ের প্যাচ থাকায় যে কোনও শাড়ির সঙ্গে এই ব্লাউজ রোদ জ্বলা দুপুরেও নূপুরের সুর তুলবে।

“হেকটিক শেডিউলে শাড়ির ম্যাচে ব্লাউজ তৈরি করতে দেওয়ার সময় নেই। আর প্যাচপ্যাচে গরমে যত দামিই লঁজারি পরি না কেন লাইক্রা বা ইলাস্টিকের স্ট্র্যাপ অসহ্য লাগে। আমি তাই একটু পয়সা খরচা করে এমন একটা কাপ ব্লাউজ তৈরি করেছি যে, যেটা পাঁচটা অন্য ব্লাউজের কাজ করে। শাড়ি পরার খরচটা আসলে এতে করে কমেই যায়,” জানালেন দন্তরোগ বিশেষজ্ঞ সুমনা রায়।

অন্তর্বাস পরার ঝামেলা থেকে মুক্ত হতে কাপ ব্লাউজ এ বারের গরমের ফার্স্ট চয়েস। সস্তা দামের স্পঞ্জের কাপ দেওয়া ব্লাউজ এ বাজারে পাওয়া গেলেও ডিজাইনাররা বলছেন সেগুলোর দিকে একেবারেই না ঝুঁকতে। রোদ এড়াতে স্লিভলেস ব্লাউজের চেয়ে থ্রি কোয়ার্টার ব্লাউজই গরমে আরাম দেবে বলছেন শ্বেতাম্বরী।

দুপুরের অন্নপ্রাশন থেকে বিয়েবাড়ি

শাড়ির ফ্যাব্রিকের কথা মাথায় রেখেই ব্লাউজ বাছা উচিত। ডিজাইনার অগ্নিমিত্রা পল যেমন বললেন, “ঢাকাই এমন একটা ফ্যাব্রিক যার সঙ্গে শাড়ির রঙের ব্লাউজ পরলেই চার্মিং এফেক্টটা বেরিয়ে আসবে। আর একান্তই যদি কন্ট্রাস্ট করতে হয় তা হলে শিফন বা জর্জেটের সঙ্গে পরা যায় থ্রি কোয়ার্টার ব্লাউজ যার হাতাটা হবে সম্পূর্ণ নেটের। আর গায়ে ব্যবহার করা হবে র সিল্কের সুতির লাইনিং।” নিয়ন রং এক সময় জনপ্রিয় হলেও অগ্নিমিত্রার মতে সেটার প্রাধ্যন্যও এখন কমে গিয়েছে। কেবলমাত্র থ্রি কোয়ার্টার হাতার পাইপিংয়ে নিয়ন রং ব্যবহার করা

যেতে পারে। অভিনেত্রী গার্গী রায় চৌধুরীও একরঙা শিফন বা জর্জেটের সঙ্গে সম্পূর্ণ কন্ট্রাস্ট রঙের কথা বলছেন। “কচি কলাপাতার শিফন বা জর্জেট হলে ম্যাজেন্টা ব্লাউজ পরব আমি। আবার সাদা লাল পেড়ে ধনেখালির সঙ্গে গোলাপি রঙের ব্লাউজ দিয়ে সাজব,” গার্গীর সাফ জবাব। ডিজাইনাররা সাধারণত গরমে সিল্ক বা ব্রোকেড এড়িয়ে চলতে বললেও গরমের বিয়েবাড়ি বা পার্টিতে এসি-র কথা মাথায় রেখে সিল্ক বা ব্রোকেডের স্লিভলেস ব্লাউজ কিন্তু পরাই যায়।

অনুষ্ঠানে গর্জাস লাগতে গেলে ওই ব্লাউজগুলোই একমাত্র মানানসই। সে ক্ষেত্রে ব্লাউজের লাইনিং-এ অবশ্যই মোটা সুতি কাপড় ব্যবহার করতে বলছেন ডিজাইনাররা।

পাঁচশো থেকে দেড় হাজার টাকার এই ব্লাউজগুলো পেয়ে যাবেন দক্ষিণাপণ বা যে কোনও শাড়ির নামী ডিপার্টমেন্টাল স্টোরে।


ক্লিক করুন

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy