Advertisement
E-Paper

৩ কারণ: রোগা হওয়ার ডায়েটে অঙ্কুরিত ছোলা না রাখলে পস্তাতে হতে পারে

অঙ্কুরিত ছোলায় রয়েছে স্বাস্থ্যকর নানা উপাদান। সার্বিক সুস্থতার অন্যতম ভিত্তি এই উপাদানগুলি। তবে দ্রুত ওজন কমাতে কী ভাবে সাহায্য করে অঙ্কুরিত ছোলা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ১০:৩৮
image of Sprouts

ওজন কমায় অঙ্কুরিত ছোলা। ছবি: সংগৃহীত।

রোগা হওয়ার পর্বে সাধারণত খাবারে রাশ টানেন সকলে। দ্রুত ওজন ঝরাতে অনেক খাবার খাওয়াই বন্ধ করতে হয়। তবে উপোস করে থাকা ওজন কমানোর একমাত্র পথ নয়। বরং এমন কিছু খাবার রয়েছে, যেগুলি বেশি করে খেলে ওজন কমানোর পথ আরও সহজ হয়ে যায়। সেই তালিকায় একেবারে প্রথম দিকে রয়েছে অঙ্কুরিত ছোলা। এই ছোলায় রয়েছে ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো স্বাস্থ্যকর উপাদান। যা ওজন কমানোর পক্ষে অত্যন্ত কার্যকরী। সেই সঙ্গে সার্বিক সুস্থতার অন্যতম ভিত্তি এই উপাদানগুলি। তবে দ্রুত ওজন কমাতে কী ভাবে সাহায্য করে অঙ্কুরিত ছোলা?

হজমক্ষমতা বৃদ্ধি করে

অঙ্কুরিত ছোলায় রয়েছে ভরপুর পরিমাণে ফাইবার। হজমক্ষমতা বাড়িয়ে তুলতে ফাইবারের জুড়ি মেলা ভার। আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হজম ঠিকঠাক হওয়া জরুরি। রোজের ডায়েটে যদি অঙ্কুরিত ছোলা রাখা যায়, সে ক্ষেত্রে হজমজনিত সমস্যার ঝুঁকি কম থাকে। ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

প্রোটিনের পরিমাণ বেশি

ডায়েটে যদি প্রোটিন না থাকে, সে ক্ষেত্রে চেষ্টা করেও রোগা হওয়া কঠিন হয়ে পড়ে। দ্রুত রোগা হতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া জরুরি। অঙ্কুরিত ছোলায় প্রোটিনের পরিমাণ অনেক বেশি। এক বার খেলে পেট ভর্তি থাকে দীর্ঘ ক্ষণ। ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতাও কমে যায়। সেই সঙ্গে ওজনও হাতের মুঠোয় থাকে।

ক্যালোরি নেই বললেই চলে

ওজন নিয়ন্ত্রণে রাখতে ক্যালোরি যত কম খাওয়া যায়, ততই ভাল। সে দিক থেকেও অঙ্কুরিত ছোলা এগিয়ে। কারণ, এই ছোলা হল ক্যালোরিহীন। ছিটেফোঁটাও ক্যালোরি নেই এতে। ফলে ডায়েটে নির্ভয়ে রাখতে পারেন এটি।

Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy