Advertisement
E-Paper

গ্রীষ্মে বদলে যায় আলিয়ার ডায়েট, কী খেয়ে শরীর ঠান্ডা রাখেন নায়িকা?

নিজের ডায়েট থেকে শরীরচর্চার রুটিন— সব কিছু নিয়ে বরাবরই অকপট আলিয়া। সম্প্রতি নিজের গ্রীষ্মের ডায়েটের কথা বলেছেন নায়িকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৭:৫৭
image of Alia Bhatt

গরমে আমিয়া ভট্টের ডায়েটে বিটের স্যালাড। ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সম্পর্কের রসায়ন ইত্যাদি নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। তেমনই কে কেমন ডায়েট মেনে চলেন, তা নিয়েও কৌতূহল রয়েছে। নিজেদের ফিট এবং ছিপছিপে রাখতে আলাদা আলাদা ডায়েট মেনে চলেন তারকারা।

কয়েক মাস আগেই মা হয়েছেন আলিয়া ভট্ট। অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন ওজন বেড়ে গিয়েছিল। রাহার জন্মের পরেই শারীরিক কসরত করে আগের চেহারায় ফিরে গিয়েছেন। নিজের ডায়েট থেকে শরীরচর্চার রুটিন— সব কিছু নিয়ে বরাবরই অকপট আলিয়া। সম্প্রতি নিজের গ্রীষ্মের ডায়েটের কথা বলেছেন নায়িকা।

খেতে ভালবাসেন। কিন্তু প্রয়োজনে খাওয়াদাওয়ায় রাশ টানতেও জানেন। গরমে তাঁর রোজের পাতে থাকে বিটের স্যালাড। একরত্তি সন্তানকে সামলানোর জন্য সুস্থ থাকা জরুরি। সে কথা মাথায় রেখেই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা করেন পর্দার ‘গঙ্গুবাঈ’। নানা ধরনের সব্জি খেতে তিনি এমনিতেই ভালবাসেন। তবে বিট নাকি তাঁর অন্যতম প্রিয়। শরীর ঠান্ডা রাখে বিট। ফলে গরমে সুস্থ থাকতে আলিয়ার প্রথম পছন্দ এই স্যালাড। ত্বকের জেল্লা বাড়াতে এই স্যালাডের জুড়ি মেলা ভার। কী ভাবে বানাবেন এই স্যালাড?

একটি বাটিতে সেদ্ধ বিট, দই, চাট মশলা, বিটনুন, ধনেপাতা, সর্ষে, জিরে, হিং, কারিপাতা একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি বিট স্যালা়ড। স্বাস্থ্যকর জলখাবারের তালিকায় থাকতেই পারে এই স্যালাড।

Alia Bhatt summer Summer Diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy