Advertisement
E-Paper

জিম পোশাক ভিজে গিয়েছে ঘামে! উৎসব শেষে পুরনো ছন্দে ফিরতে কঠোর শরীরচর্চায় মগ্ন করিনা

উৎসবে শেষে পুরনো নিয়মে ফিরছেন করিনা কপূর খানও। উৎসবের রেশ কাটিয়ে ফের ব্যস্ত হয়ে পড়েছেন কঠোর শরীরচর্চায়। রইল করিনা কপূরের ঘাম ঝরানোর সেই ভিডিয়ো।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৫:১৭
করিনা এমনিতে প্রচণ্ড ফিটনেস সচেতন।

করিনা এমনিতে প্রচণ্ড ফিটনেস সচেতন। ছবি: সংগৃহীত

ধনতেরস, দীপাবলি, ভাইফোঁটা পেরিয়ে আপাতত উৎসবের ইতি। উৎসবের আমেজ কাটিয়ে পুরনো ছন্দে ফিরছেন সকলে। সেই তালিকায় বাদ নেই বলিউড তারকারাও। গণেশ পুজো থেকে দীপাবলি— সব অনুষ্ঠানই জমিয়ে পালন করেছেন করিনা কপূর। দীপাবলিতে পরিবারের সকলকে নিয়ে নিজের জুহুর বাড়িতে জমকালো পার্টি দিয়েছিলেন। কপূর পরিবারের সকলে সেই উদ্‌যাপনে আমন্ত্রিত ছিলেন। আয়োজকের ভূমিকায় ছিলেন করিনা-সইফ।

করিনা এমনিতে প্রচণ্ড ফিটনেস সচেতন। দ্বিতীয় বার মা হওয়ার কিছু দিনের মধ্যেই চটজলদি নিজের ওজন ঝরিয়ে ফেলেছিলেন। করিনার ইনস্টাগ্রামে উঁকি দিলেও তাঁর শরীরচর্চার নিদর্শন মিলবে। তবে উৎসবের আবহে কিছু দিন শরীরচর্চা থেকে দূরে ছিলেন সইফ-ঘরনি। ফের ছন্দে ফিরেছেন বেবো। উৎসবের অনিয়মে শরীরের জমা মেদ ঝরাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী।

উৎসবের অনিয়মে শরীরের জমা মেদ ঝরাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী।

উৎসবের অনিয়মে শরীরের জমা মেদ ঝরাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত

সম্প্রতি করিনার একটি শরীরচর্চা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ঘাম ঝরাতে মরিয়া করিনা। পরনে পা চাপা ট্র্যাক প্যান্ট সঙ্গে হাতা কাটা আঁটসাঁট কালো ক্রপ টপ। পায়ে সাদা স্নিকার্স। চুল পনিটেল করে বাঁধা। শরীরচর্চায় মগ্ন।

ট্রেডমিলে পা চালাচ্ছেন করিনা। কখনও দাঁড়িয়ে, কখনও বসে। চোখেমুখে পরিশ্রমের ছাপ। ক্লান্ত হচ্ছেন। তবু থামছেন না। দুরন্ত গতিতে ট্রেডমিলে হেঁটে চলেছেন। ইদানীং ‘ওয়াই’ ভঙ্গি খুব জনপ্রিয় হয়েছে। দীপাবলির মেদ ঝরাতে সেই ব্যায়ামও বেশ কয়েক বার করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। উৎসবের অনিয়ম শরীর থেকে ঝেড়ে ফেলতে কঠোর শরীরচর্চাতে ভরসা রাখছেন করিনা কপূর খান।

Kareena Kapoor Khan Health Fitness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy