Advertisement
E-Paper

বন্ধ নাকের সমস্যা হলে রান্নাঘরে যান, সেখানেই লুকিয়ে সমাধান! চেনা এক মশলা হবে উদ্ধারকর্তা

এক অতি চেনা মশলার ক্ষমতা রয়েছে বন্ধ নাক কয়েক মুহূর্তে খুলে দেওয়ার। সেই মশলা প্রায় প্রতিটি বাঙালি রান্নাঘরেই থাকে এবং দৈনন্দিন রান্নায় নিয়মিত ব্যবহারও হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১০:৩৮
নাক খুলবে কোন মশলায়!

নাক খুলবে কোন মশলায়! ছবি: সংগৃহীত।

রাতে নাক বুজে যাওয়ার সমস্যায় জেরবার? ঘুমোতে পারছেন না আবার গরমে পাখা বন্ধ করতেও পারছেন না। এমন হলে একটু কষ্ট করে উঠে রান্নাঘরে যান। সেখানেই লুকিয়ে রয়েছে বন্ধ নাকের সমস্যার সমাধান। অন্তত তেমনই বলছে ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিয়ো।

ভিডিয়োয় দাবি, এক অতি চেনা মশলার ক্ষমতা রয়েছে বন্ধ নাক কয়েক মুহূর্তে খুলে দেওয়ার। সেই মশলা প্রায় প্রতিটি বাঙালি রান্নাঘরেই থাকে এবং দৈনন্দিন রান্নায় নিয়মিত ব্যবহারও হয়। আর সেই মশলা হল ধনে।

শুধু এক চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে একটি টিস্যু পেপারে মুড়ে হালকা ঘষে গন্ধ নিতে হবে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দাবি, ধনে শুধু বন্ধ নাক খোলে না। ঠান্ডা লাগা বা সর্দি-কাশির সমস্যা এমনকি নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা মেটাতেও কাজে লাগে। কিন্তু সত্যিই কি তাই?

Advertisement

চিকিৎসক করুণা মলহোত্র জানিয়েছেন, ভাইরাল ভিডিয়ো পুরোপুরি ভুল বলছে না। তাঁর মতে, ‘‘ধনেতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট আর প্রদাহনাশক গুণ রয়েছে। যা নাকের প্যাসেজের ফোলা ভাব কমাতে সাহায্য করে। যে কারণে নাক বন্ধ হয়ে যায়। যাঁদের অ্যাজ়মার সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রেও ধনে সাহায্য করতে পারে।’’

কী ভাবে ধনে ব্যবহার করবেন?

ধনে রোস্ট করে পুটলি বানিয়ে ব্যবহার করার পাশাপাশি স্যুপে, তরকারিতে এবং রান্নায় ব্যবহার করলেও উপকার হতে পারে। ধনে দিয়ে চা বানিয়েও খাওয়া যেতে পারে।

Blocked Nose Coriander Seeds Tea
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy