Advertisement
E-Paper

ডাল খেলেই হজমের সমস্যা হয়? গরমে কী ভাবে ডাল খেলে এড়ানো যাবে অম্বল-গ্যাসের ঝুঁকি

কিছু ডাল শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। যা থেকে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তবে সঠিক ডাল খেলে এবং তা ঠিক ভাবে খেলে তা থেকে পেটের সমস্যা হবে না তো বটেই বরং গরমের সময়েও পেট ঠান্ডা থাকবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত।

তীব্র দাবদাহে শরীরের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীরগতিতে কাজ করে। ফলে অনেক সময় ডালের মতো খাবারও হজম করতে সমস্যা হয়। ডাল প্রোটিনের ভাল উৎস হলেও, সব রকমের ডাল গরমের জন্য উপযুক্ত নয়। কিছু ডাল শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। যা থেকে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তবে সঠিক ডাল খেলে এবং তা ঠিক ভাবে খেলে তা থেকে পেটের সমস্যা হবে না তো বটেই বরং গরমের সময়েও পেট ঠান্ডা থাকবে।

কী কী ডাল গরমের জন্য ভাল?

মুগ ডাল: মুগ ডাল অত্যন্ত হালকা এবং সহজ পাচ্য। তবে ভাজা মুগ ডালের চেয়ে কাঁচা মুগ ডাল ধুয়ে রান্না করলে তা পেট ঠান্ডা রাখে বেশি।

মুসুর ডাল: পাতলা মসুর ডাল লেবুর রস দিয়ে খেলে তা হজমে সাহায্য করে এবং শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যও বজায় রাখে।

অড়হর ডাল: এই ডালে প্রচুর ফাইবার থাকে। অল্প মশলায় আম বা তেঁতুল দিয়ে অড়হর ডাল দিয়ে টক ডাল বানালে তা পেট ঠান্ডা রাখে।

গরমে ডাল কী ভাবে খাবেন?

১. ঘন ডালের পরিবর্তে ডাল পাতলা করে রান্না করুন। যাতে জলের পরিমাণ বেশি থাকে যা ডিহাইড্রেশন রোধ করবে।

২. ডাল রান্নায় কাঁচা আম, তেঁতুল, লাউ, উচ্ছের মতো উপাদান ব্যবহার করুন। টক স্বাদ হজমকারক এনজাইম নিঃসরণে সাহায্য করে। লাউ এবং উচ্ছে শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বার করে দিতে সাহায্য করবে।

৩. অতিরিক্ত রসুন বা গরম মশলার বদলে সামান্য জিরে ও মেথি ফোড়ন দিয়ে ডাল বানান। মেথি পেট ঠান্ডা রাখতে দারুণ কাজ করে।

যা করবেন না

মাষকলাই বা ছোলার ডালের মতো গুরুপাক ডাল এড়িয়ে চলাই ভাল। বেশি মশলাও ব্যবহার করা উচিত নয়। রাতের দিকে ডাল খেলে তার অন্তত ২-৩ ঘণ্টা পরে বিছানায় যান। মিনিট ২০ হাঁটা চলা করলে হজম করতে আরও সুবিধা হবে।

Pulses Summer Foods
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy