Advertisement
E-Paper

গ্যাস, অম্বল কিংবা মাইগ্রেনের সমস্যায় দাওয়াই হতে পারে মুড়ি! কিন্তু ডায়াবেটিকেরা কি মুড়ি খেতে পারেন?

গ্যাস, অম্বল কিংবা মাইগ্রেনের সমস্যায় মুড়ি খেলে দারুণ উপকার পাওয়া যায়। মুড়িতে আয়রন থাকে, ফাইবার থাকে, পাশাপাশি পটাশিয়াম আর ফসফরাস কম থাকে। তাই সন্ধের টিফিনের জন্য মুড়ি কিন্তু ভাল বিকল্প। তবে ডায়াবিটিস থাকলে মুড়ি খাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১০:০২
Can diabetic patients have Puffed Rice as evening snacks

ডায়াবিটিস থাকলে কি মুড়ি খাওয়া যায়? ছবি: সংগৃহীত।

হালকা খিদে মেটানো থেকে মাথা যন্ত্রণায় স্বস্তি পাওয়া— বাঙালির জীবনে মুড়ির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অফিস থেকে ফিরে সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে চপ কিংবা শিঙাড়া অনেকেরই পছন্দ। আবার গ্যাস, অম্বল কিংবা মাইগ্রেনের সমস্যায় মুড়ি খেলে দারুণ উপকার পাওয়া যায়। মুড়িতে আয়রন থাকে, ফাইবার থাকে,পাশাপাশি পটাশিয়াম আর ফসফরাস কম থাকে। তাই সন্ধের টিফিনের জন্য মুড়ি কিন্তু ভাল বিকল্প।

তবে ডায়াবিটিস থাকলে মুড়ি খাওয়া যাবে কি না, তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে। পুষ্টিবিদ পম্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডায়াবেটিকেরাও মুড়ি খেতে পারেন, তবে পরিমিত মাত্রায়। ডায়াবেটিকদের জন্য মুড়ি খাওয়ার সবচেয়ে ভাল সময় হল সন্ধেবেলা। অনেকেরই অভ্যাস থাকে দুধ-মুড়ি দিয়ে প্রাতরাশ করার। তবে ডায়াবিটিস থাকলে সকালে মুড়ি খাওয়া চলবে না। বিকেলের জলখাবারে মুড়ির সঙ্গে চপ, শিঙাড়া বা ভুজিয়া খাওয়া চলবে না। মুড়ি খেতে হলে সেদ্ধ ছোলা, শসা, পেঁয়াজ, টম্যাটো দিয়ে খাওয়া যেতে পারে।’’

তবে অনেক মুড়িতেই বেশি মাত্রায় নুন থাকে। মুড়ি কেনার আগে সেই বিষয়টি নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। নুন দেওয়া মুড়ি খেলে লাভের থেকে ক্ষতি বেশি হবে।

ডায়াবেটিকদের হালকা খিদে পেলে মুড়ির থেকেও ভাল বিকল্প হল মাখানা। মুড়ি স্বাস্থ্যকর হলেও তার গ্লাইসেমিক ইনডেক্স বেশি। অন্য দিকে মাখানার গ্লাইসেমিক ইনডেক্স কিন্তু মুড়ির তুলনায় অনেকটাই কম আর অল্প মাখানা খেলেই পেট ভরে যায়। মুড়ি কিন্তু পরিমাণে বেশি খেতে হয়। তাই মুড়ির তুলনায় মাখানা ডায়াবেটিকদের জন্য বেশি স্বাস্থ্যকর।

Diabetic Care Diabetic diet Diabetic Patient Puffed Rice Evening Snacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy