Advertisement
E-Paper

পেঁয়াজ-রসুন খেয়ে খোসা ফেলে দেন? ফেলে দেওয়া খোসারও যে কত গুণ, তা দেখালেন এক প্রভাবী

এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ-রসুন ব্যবহার না করলেও পেঁয়াজ-রসুনের খোসার গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৮:২০
onion–garlic peels

স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই এই দুই সব্জির পরিবর্তে খোসার গুঁড়ো ব্যবহার করা যায়। ছবি- সংগৃহীত

কালিয়া, কোর্মা থেকে মাংসের পাতলা ঝোল— সবেতেই পেঁয়াজ-রসুন ব্যবহারের চল রয়েছে। রান্নার আগে পেঁয়াজ কেটে, রসুনের কোয়া থেকে তার খোসা ছাড়িয়ে ফেলে দিতেই অভ্যস্ত বেশির ভাগ মানুষ। কারণ, খোসা তো খাওয়ার জিনিস নয়। কিন্তু এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলেন এক প্রভাবী। পেঁয়াজ-রসুনের খোসা দিয়েও যে মশলা তৈরি করা যায়, তা দেখালেন তিনি। শুধু তা-ই নয়, পেঁয়াজ এবং রসুনের খোসার যে কত উপকার, সে সম্বন্ধে বিভিন্ন দিক তুলে ধরেছেন। পাশাপাশি, দেখিয়েছেন এই দু’ধরনের খোসা থেকে কী ভাবে মশলা তৈরি করা যায়। এমন কিছু উপমহাদেশীয় খাবার রয়েছে, যেখানে সরাসরি পেঁয়াজ-রসুন ব্যবহার না করলেও পেঁয়াজ-রসুনের খোসার গুঁড়ো কিন্তু সহজেই ব্যবহার করা যায়। স্যুপ, মুখরোচক কোনও শুকনো খাবার— সবেতেই এই দুই সব্জির পরিবর্তে খোসার গুঁড়ো ব্যবহার করা যায়।

পেঁয়াজ-রসুনের খোসা গুঁড়ো করে মশলা তৈরি করবেন কী করে?

প্রথমে পেঁয়াজ-রসুনের খোসাগুলি পরিষ্কার জলে ধুয়ে রোদে ভাল করে শুকিয়ে নিন।

এ বার খোসাগুলি বেকিং ট্রেতে রেখে ৫ থেকে ৭ মিনিট বেক করতে দিন। তা হলে বেশ মুচমুচে হবে।

এ বার গ্রাইন্ডারে সেই খোসা গুঁড়ো করে, বায়ুরোধী পাত্রের মধ্যে রেখে দিন।

Onion garlic Onion Peels
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy