Advertisement
E-Paper

পিঠ-কোমরের যন্ত্রণায় কাতর, কয়েক ফোঁটা এসেশিয়াল তেলেই হবে সমস্যার সমাধান

পিঠের ব্যথায় ভুগছেন কমবেশি সকলেই। একটানা বসে কাজ, শরীরচর্চা না করা, ব্যথাবেদনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। জানেন কি, ওষুধ না খেয়েও ব্যথা কমানো যায় চটজলদি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৮:৪৯
কোন কোন এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন?

কোন কোন এসেনশিয়াল অয়েল ব্যবহার করবেন? ছবি: ফ্রিপিক।

পিঠে-কোমরে ব্যথা এখন ঘরে ঘরে। যাকেই জিজ্ঞাসা করবেন, তিনিই বলবেন, বেশি ক্ষণ বসে থাকলেই পিঠটা টনটনিয়ে ওঠে। শিরদাঁড়া বেয়ে ব্যথা এঁকেবেঁকে নেমে আসে কোমরে। তার পরে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে। বসে থেকে ওঠার সময়ে, শোয়ার সময়, দাঁড়িয়ে থাকলে, এমনকি ঝুঁকে কিছু তুলতে গেলেও ব্যথা যেন সজোরে চাবুক কষায়! ঝনঝন করে ওঠে পিঠ, কোমর।

পিঠে-কোমরে ব্যথা এখন ঘরে ঘরে। যাকেই জিজ্ঞাসা করবেন, তিনিই বলবেন বেশি ক্ষণ বসে থাকলেই পিঠটা টনটনিয়ে ওঠে। শিরদাঁড়া বেয়ে ব্যথা এঁকেবেঁকে নেমে আসে কোমরে। তার পরে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে। বসে থেকে ওঠার সময়ে, শোওয়ার সময়, দাঁড়িয়ে থাকলে, এমনকী ঝুঁকে কিছু তুলতে গেলেও ব্যথা যেন সজোরে চাবুক কষায়! ঝনঝন করে ওঠে পিঠ, কোমর।

ইউক্যালিপটাস তেল

পিঠ-কোমরের ব্যথায় খুব আরাম দেয় ইউক্যালিপটাস অয়েল। ইউক্যালিপটাস গাছের পাতার থেকে যে তেল পাওয়া যায়, তার মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ। মাংসপেশিতে ব্যথা হলে আলতো করে মালিশ করতে পারেন এই তেল। পিঠ, হাঁটুর ব্যথা, গেঁটে বাতে ইউক্যালিপটাস তেল মালিশ করলে আরাম পাওয়া যায়। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা শরীরের জন্য খুব ভাল।

ক্যামোমাইল তেল

ক্যামোমাইল তেলে ক্নান্তিভাব কমে যায়। ত্বকে কোনও রকম প্রদাহ হলে, পেশিতে ব্যথা হলে বা টান ধরলে তা দূর করতে পারে এই তেল। ব্যথার জায়গায় ক্যামোমাইল তেল মালিশ করলে খুব আরাম পাওয়া যায়।

পেপারমিন্ট তেল

যে কোনও আঘাতের কারণে ব্যথা, ক্ষত সারাতে কাজে লাগে পেপারমিন্ট তেল। ব্যথার জায়গায় এই তেল মালিশ করলে প্রদাহ কমে যায় চটজলদি। ব্যথার জায়গায় শীতল অনুভূতি এনে দেয় এই তেল। পেপারমিন্ট তেলের নিয়মিত ব্যবহার করলে ব্যথা তাড়াতাড়ি কমে যেতে পারে।

Back Pain Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy