Advertisement
E-Paper

বয়স ষাটের কোঠায়? চাঙ্গা থাকতে শরীরচর্চা করতে কী কী কথা ভুললে চলবে না?

নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। সহায়তা করে ওজন কমাতেও। তবে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করবেন কী করে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৯:৫২
পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম। ছবি: সংগৃহীত।

বয়স ৫০ পেরোলে লাগাম টানতে হয় দৈনন্দিন যাপনের অনেক কিছুতেই। এমনকি, শরীরচর্চার মতো স্বাস্থ্যকর বিষয়ও তার ব্যতিক্রম নয়। নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। সহায়তা করে ওজন কমাতেও। তবে পঞ্চাশ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

১) শরীরচর্চা করার আগে ও পরে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিন। শুরুর আগে খালি হাতে ওয়ার্ম আপ করে নিলে শরীরের উষ্ণতা শরীরচর্চার উপযুক্ত হয়। পাশাপাশি, মূল ব্যায়াম শেষ হয়ে গেলে কিছুটা বিশ্রাম নিয়ে তবেই অন্য কাজ করুন। এতে পেশির ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

২) হঠাৎ এক এক ধরনের শরীরচর্চা নয়। শরীরচর্চা করতে হবে নিয়ম মেনে। ৫০ পেরিয়ে গেলে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু রোজ নিয়ম মেনে এক ধরনের ব্যায়াম করলে শরীরও ধীরে ধীরে মানিয়ে নেবে।

৩) যাঁরা ৫০ পেরিয়ে শরীরচর্চা শুরু করছেন, তাঁদের ধীরে ধীরে এগোনোই ভাল। যে কোনও জিনিসের সঙ্গেই মানিয়ে নিতে সময় লাগে শরীরের। তাই প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও পরিমাণ বাড়াতে হবে।

 শরীরচর্চার পাশাপাশি, শরীরকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামও।

শরীরচর্চার পাশাপাশি, শরীরকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামও। ছবি: সংগৃহীত।

৪) রোজ একই ধরনের ব্যায়াম করলে একঘেয়েমি আসতে পারে। তাই বিভিন্ন রকমের ব্যায়াম অভ্যাস করুন। শুধু ব্যায়ামই কিন্তু শরীরচর্চা নয়, নিয়মিত হাঁটা, জগিং করলেও শরীর ও মন দুই ভাল থাকে।

৫) শরীরচর্চার পাশাপাশি, শরীরকে দিতে হবে পর্যাপ্ত বিশ্রামও। বিশেষত চল্লিশের পর পেশি ও অন্যান্য অঙ্গের কোষের পুনর্গঠনের শক্তি কমতে থাকে। ফলে পর্যাপ্ত বিশ্রাম না পেলে হিতে বিপরীত হতে পারে।

Fitness Tips Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy