Advertisement
E-Paper

পুজোয় রোজ বাইরে খাবেন? পেট ভাল রাখতে কোন পানীয়ে চুমুক দিতেই হবে?

তুলসী পাতার মতোই তুলসী বীজও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভাবছেন তুলসী বীজ আবার খাবেন কী করে? জলে কিংবা দুধে ভিজিয়ে রাখলেই ফুলে যায় এই বীজ। সেই মিশ্রণ রোজের ডায়েটে রাখতেই পারেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ০৯:৪১
পুজোর ক’দিন রোজের ডায়েটে কোন পানীয় না রাখলেই নয়?

পুজোর ক’দিন রোজের ডায়েটে কোন পানীয় না রাখলেই নয়? ছবি: শাটারস্টক।

শরীরে রোগ-ব্যাধি দূর করতে তুলসী পাতার কোনও জবাব নেই। শুধু পাতাই নয়, তুলসীর বীজও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তুলসী পাতার মতোই তুলসীর বীজও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই কথা অনেকেরই অজানা।

ভাবছেন তুলসী বীজ আবার খাবেন কী করে? জলে কিংবা দুধে ভিজিয়ে রাখলেই ফুলে যায় এই বীজ। সেই মিশ্রণ রোজের ডায়েটে রাখতেই পারেন।

কী গুণ রয়েছে তুলসীর বীজের?

১) নিয়মিত জলে ভিজিয়ে রাখা তুলসীর বীজ খেলে হজমশক্তির উন্নতি হয়। তুলসীর বীজে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানটি খিদে কমাতে সাহায্য করে। এই বীজ আপনার ওজন কমাতেও দারুণ সহায়ক।

২) গরমের সময়ে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। অনেকেই পেটের সমস্যায় ভোগেন। এই সময়ে তুলসী বীজ খেলেই হবে মুশকিল আসান। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় এই বীজ রাখতেই পারেন। পেট ঠান্ডা থাকবে এবং পেটের সমস্যাও দূর হবে।

তুলসীর বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

তুলসীর বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতীকী ছবি।

৩) কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? এই সমস্যার সমাধানে তুলসীর বীজ কিন্তু দারুণ উপকারী। এই বীজ গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের ব্যথায় আরাম মেলে।

৪) তুলসীর বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত এই বীজ খাদ্যতালিকায় রাখলে ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।

৫) তুলসীর বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত এই বীজ খাদ্যতালিকায় রাখলে ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।

৬) তুলসীর বীজে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে, যা ত্বকের পক্ষে খুব ভাল। নারকেল তেলের সঙ্গে মিশিয়ে এই বীজ ব্যবহার করলে এগজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তুলসীর বীজে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

Health Tips Health Basil Seeds Detox Water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy