Advertisement
E-Paper

৫ নিরামিষ খাবার: যেগুলিতে ডিমের চেয়েও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে

নিরামিষ খাবারে প্রোটিন থাকে না, সে ধারণা ভুল। কয়েকটি নিরামিষ খাবার রয়েছে, যেগুলিতে ডিমের চেয়েও বেশি প্রোটিন আছে।

Symbolic Image.

প্রোটিনের সমৃদ্ধ উৎস হতে পারে নিরামিষ খাবারও। ছবি:সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৩ ১৩:২৪
Share
Save

সুস্থ থাকতে প্রোটিনের ভূমিকা অনবদ্য। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি— প্রোটিনের উপকারিতা বহু। ওজন কমানোর তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখার কথা বলে থাকেন পুষ্টিবিদেরা। আমিষ খাবারে প্রোটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ডিম হল প্রোটিনের সমৃদ্ধ উৎস। শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য নিয়ম করে ডিম খাওয়া জরুরি। কিন্তু এমন অনেকেই আছেন, যাঁরা সারা বছর নিরামিষ খান। ভেগান জীবনধারাতেও বিশ্বাসী কেউ কেউ। নিরামিষ খাবারে প্রোটিন থাকে না, সে ধারণা ভুল। কয়েকটি নিরামিষ খাবার রয়েছে, যেগুলি প্রোটিনে সমৃদ্ধ। শুধু তা-ই নয়, ডিমের চেয়েও বেশি প্রোটিন আছে সেগুলিতে।

সবুজ শাকসব্জি

ব্রকোলি, পালংশাকের মতো শাকসব্জিতে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। ১০০ গ্রাম ব্রকোলি ও পালংশাকে প্রায় ৩.৫ গ্রাম প্রোটিন থাকে। এ ছাড়াও, কিছু ফলেও রয়েছে ভরপুর প্রোটিন।

বাদাম

কাঠবাদাম, কাজু, পেস্তা, আখরোটও প্রোটিনে সমৃদ্ধ। ৩৫ গ্রাম কাঠবাদামে থাকে প্রায় ৭ গ্রাম প্রোটিন। এক কাপ আখরোট থেকে মেলে প্রায় ১৮ গ্রাম প্রোটিন। পাশাপাশি, বিভিন্ন ধরনের বাদামে থাকে ফসফরাস, সেলেনিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।

ডাল ও দানাশস্য

এক কাপ ডালে প্রায় ১৬ থেকে ১৮ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি ছোলা, রাজমাতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু এই ধরনের প্রোটিন হজম করতে বেশ কিছুটা সময় লাগে। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, সব ধরনের ডালই ঘুরিয়ে-ফিরিয়ে খাওয়া উচিত। ডাল ছাড়া অন্যান্য শস্যের মধ্যে কিনোয়া প্রোটিনের সমৃদ্ধ উৎস। এতে একই সঙ্গে প্রায় ১৮ ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়।

পনির

নিরামিষ খাবার খান যাঁরা, তাঁদের কাছে পনির অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। প্রোটিনের অন্যতম একটি উৎস হল পনির। পুষ্টিবিদেরা বলছেন, এক কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় ১২ গ্রাম। নিরামিষ তরকারি হোক বা স্যালাড, পনির ব্যবহার করাই যায়।

দুধ ও দুগ্ধজাত খাবার

দুধ অত্যন্ত সুষম খাবার। এক কাপ গরুর দুধে প্রায় ৩.৪ গ্রাম প্রোটিন থাকে। আবার ১০০ গ্রাম পনিরে পাওয়া যায় প্রায় ২৩ গ্রাম প্রোটিন। ফলে প্রোটিনের উৎস হিসাবে দুধ ও দুগ্ধজাত খাবার অত্যন্ত উপকারী। নিয়ম করে খেতে দুগ্ধজাত খাবার খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে সহজেই।

Veg Protein Protein Diet

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।