Advertisement
E-Paper

Weight Gain: ৩ ফল: বাড়িয়ে দিতে পারে ওজন

শরীরের যত্ন নেয় এতে কোনও সন্দেহ নেই। তবে কয়েকটি ফল বাড়িয়ে দিতে পারে ওজনও। রোগা থাকতে কোন ফল এড়িয়ে চলবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২০:৫৭
ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন।

ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন। ছবি: সংগৃহীত

ফলের মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই আছে। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস শরীর সুস্থ রাখতে সাহায্য করে। পুষ্টিবিদরাও অনেক সময়ে ওজন কমাতে ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ফল শরীরের যত্ন নেয়, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু সব ধরনের ফলে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে না। কয়েকটি ফল আছে, যেগুলি ওজন বাড়িয়ে দিতে পারে।ওজন কমানোর প্রক্রিয়ায় তাই সেই ফলগুলি এড়িয়ে চলা প্রয়োজন।

রোগা থাকতে চাইলে কোন ফল এড়িয়ে চলবেন?

১) কলা: শরীরে ভিতর থেকে শক্তি জোগায় কলা। তবে দিনে একটির বেশি কলা খেলে বাড়তে পারে ওজন। কারণ কলায় ক্যালোরির পরিমাণ ১৫০। কার্বোহাইড্রেটের পরিমাণ ৩৭.৫। কলা খেতে ভালবাসলেও ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বেশি কলা না খাওয়াই ভাল।

২) আম: অনেকেরই প্রিয় ফল আম। আম খেলেও ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই এটা শুনে হতাশ হতে পারেন। এক কাপ আমে রয়েছে প্রায় ৯৯ ক্যালোরি। ফাইবারের পরিমাণও বেশি। কার্বোহাইড্রেটও রয়েছে ভরপুর পরিমাণে। রোগা থাকতে তাই বেশি আম না খাওয়াই ভাল।

৩) আনারস: অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আনারস যত্ন নেয় শরীরের। এতে জলের পরিমাণও অনেকটা বেশি। শরীরে জলের ঘাটতি মেটাতে আনারস দারুণ কার্যকর। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি। কার্বোহাইড্রেটের পরিমাণও কম নেই আনারসে। বেশি আনারস খেলে তাই ওজন বাড়ার আশঙ্কা থেকে যায়।

Health Weight Gain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy