Advertisement
E-Paper

রাতে ভিজিয়ে সকালে একমুঠোই যথেষ্ট! প্রদাহ থেকে হার্টের রোগ দূর করতে বিশেষ মিশ্রণে ভরসা রাখুন

খুব সাধারণ কিছু বীজ একসঙ্গে খেলেই বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে, যদি সঠিক ভাবে খাওয়া যায়। গরমের সময়ে নিয়মিত খাওয়া যায় এক প্রকার মিশ্রণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৫৪
শরীরের প্রদাহ কমানোর জন্য কোন বীজ খাবেন?

শরীরের প্রদাহ কমানোর জন্য কোন বীজ খাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ত্বক ভাল রাখা, চুল মজবুত করা বা সারা দিন শক্তি ধরে রাখা, এ সবের জন্য আলাদা আলাদা সমাধান খোঁজেন অনেকে। কিন্তু পুষ্টিবিদদের মতে, খুব সাধারণ কিছু বীজ একসঙ্গে খেলেই এই সব সমস্যার সমাধান হতে পারে, যদি সঠিক ভাবে খাওয়া যায়। সকাল শুরু করার একটি সহজ অভ্যাসই শরীরের উপর বড় প্রভাব ফেলতে পারে। রাতে ভিজিয়ে রাখা কিছু বীজ আর কিশমিশ— এই ছোট্ট মিশ্রণই হয়ে উঠতে পারে সম্পূর্ণ পুষ্টির উৎস। গরমের সময়ে নিয়মিত খাওয়া যায় এই মিশ্রণ।

কালো কিশমিশের সঙ্গে আর কী কী খাবেন?

কালো কিশমিশের সঙ্গে আর কী কী খাবেন? ছবি: সংগৃহীত

কী কী থাকে এই মিশ্রণে?

কুমড়োর বীজ, তরমুজের বীজ, পোস্তদানা এবং কালো কিশমিশ। এগুলি রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে শরীর সহজে হজম করতে পারে, আর পুষ্টিগুণও ভাল ভাবে শোষিত হয়।

Advertisement

কুমড়োর বীজ: প্রোটিন, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক ও আয়রনে ভরপুর। এগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি মেরামতে সাহায্য করে এবং শরীরের প্রদাহ কমাতে পারে।

তরমুজের বীজ: পুষ্টিতে ভরপুর তরমুজের বীজ। এতে প্রোটিন ও ফাইবার রয়েছে, যা পেশির বৃদ্ধি ও শরীরের কোষ মেরামতে সাহায্য করে। পাশাপাশি, এতে থাকা স্বাস্থ্যকর চর্বি হার্ট ভাল রাখতে সাহায্য করে।

পোস্তদানা: এতে রয়েছে ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও জ়িঙ্ক— যা হাড়, স্নায়ু এবং শক্তি তৈরির প্রক্রিয়াকে সক্রিয় রাখে। এতে স্বাস্থ্যকর চর্বি এবং অল্প পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে।

কালো কিশমিশ: প্রাকৃতিক ভাবে মিষ্টি এই দানা শরীরে পটাশিয়াম ও আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে এবং হজমের জন্যও উপকারী। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরকে ভিতর থেকে সুরক্ষা দেয়।

সব মিলিয়ে বীজের এই মিশ্রণ শরীরে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ফাইবার ও প্রয়োজনীয় খনিজ একসঙ্গে দেয়। ফলে ত্বক উজ্জ্বল থাকে, চুলের গঠন ভাল হয় এবং সারা দিন শক্তি ধরে রাখা যায়। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, বীজে স্বাস্থ্যকর চর্বি থাকলেও এগুলি ক্যালোরি-সমৃদ্ধ। তাই পরিমাণ নিয়ন্ত্রণে রাখা দরকার। সাধারণত ১-২ চামচ মিশ্রণই যথেষ্ট। অর্থাৎ, আলাদা আলাদা ‘সুপারফুড’ খোঁজার বদলে, এই ছোট্ট অভ্যাসই হয়ে উঠতে পারে শরীরের জন্য খুব উপকারী।

Seeds Eating Tips Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy