Advertisement
E-Paper

Disvantages of Papaya: পেঁপে খেতে পছন্দ করেন? শরীরের কোন ৩টি সমস্যা থাকলে পেঁপে খাওয়া কমাতে হবে

ত্বকের যত্ন নিতেও বেশ উপকারী পেঁপে। কিন্তু পেঁপে খাওয়া সকলের জন্য নিরাপদ নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২২ ০৯:২১
শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে পেঁপের ভূমিকা অপরিহার্য।

শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে পেঁপের ভূমিকা অপরিহার্য। ছবি: সংগৃহীত

শরীরের যত্ন নেওয়ার ক্ষেত্রে পেঁপের ভূমিকা অপরিহার্য। বিভিন্ন অসুস্থতাতে চিকিৎসকরা পেঁপে খাওয়ার কথা বলে থাকেন। শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নিতেও সমান উপকারী পেঁপে। কিন্তু সকলেরজন্য পেঁপে খাওয়া নিরাপদ নয়।

কোন কোন ক্ষেত্র পেঁপে শরীরের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে?

শ্বাসকষ্টের সমস্যা থাকলে

অনেকেই আছেন যাঁরা শ্বাসকষ্টে ভোগেন। তাঁদের ক্ষেত্রে পেঁপে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। নিয়মিত পেঁপে খেলে অ্যালার্জির সমস্যা বাড়ে। ফলে শ্বাসকষ্টও বাড়তে পারে।

ডায়াবিটিস থাকলে

রক্তে যাঁদের শর্করার মাত্রা বেশি, পেঁপে তাঁদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। পেঁপে রক্তে শর্করার মাত্রাহটাৎ বাড়িয়ে দিতে পারে।

কোষ্ঠকাঠিন্য থাকলে

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। পেঁপে কিন্তু এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। বেশি করে পেঁপে খেলে পেটে জলের পরিমাণ কমে যায়। জলশূন্যতার কারণে বাড়তে পারে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা।

Health Papaya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy