Advertisement
E-Paper

Weight LossTips: রোগা হতে চান? রইল ওজন কমানোর নয়া কৌশল

নিয়মিত ব্যায়াম, পরিমিত খাওয়াদাওয়া করেও ওজন কমতে চায় না। সঠিক নিয়মে না চললেই এমনটা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২২ ১৪:৩৪
পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রোগা হওয়া সবচেয়ে স্বাস্থ্যকর।

পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রোগা হওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। ছবি: সংগৃহীত

ওজন কমানোর আসলে কোনও অতি সহজ উপায় নেই। পরিশ্রম করে ঘাম ঝরিয়ে রোগা হওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। প্রতি দিন পুষ্টিবিদের পরামর্শ মতো খাওয়া, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমের উপর ভরসা করে ওজন কমানোর পদ্ধতি অনেকেই মেনে চলেন। এত কিছুর মধ্যেও কয়েকটি বিষয় মাথায় রাখলে ওজন ঝরানো অনেক সহজ হয়ে যায়। কোন কোন বিষয়ে দিতে হবে বাড়তি মনোযোগ?

ভারী প্রাতরাশ করুন

সকালের খাবারের উপর নির্ভর করে সারা দিনের শরীরের হালচাল। রাতের খাবারের পর প্রায় ৭-৮ ঘণ্টা পেট খালি থাকে। তাই সকালে তাড়াতাড়ি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। সঠিক সময়ে প্রাতরাশ করার অভ্যাস হজমশক্তির উন্নতি ঘটায়। বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে।

ওজন কমবে দ্রুত, এই ভাবনায় অনেকে সকালের খাবার খান না। এতে হিতে বীপরিত হয়। আজকাল অনেকের মধ্যেই এই প্রবণতা দেখতে পাওয়া যায়।

সকালে তাড়াতাড়ি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি।

সকালে তাড়াতাড়ি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। ছবি: সংগৃহীত

রাতে পরিমাণে কম ও হালকা খাবার খান

গবেষণা বলছে, যাঁরা সকালে ভারী এবং পুষ্টিকর খাবার খান, তাঁদের দ্রুত ওজন ঝরার সম্ভাবনা অনেক বেশি। বরং রাতের খাবারে কাটছাট করা প্রয়োজন। রাতে পরিমাণে কম এবং হালকা খাবার খাওয়া শরীরের জন্য ভাল নয়। বেশি রাত করে তেল-মশলা জাতীয় ভারী খাবার খেলে বাড়তে পারে ওজন। রক্তচাপের মাত্রাও বৃদ্ধি পেতে পারে।

সকালে ভারী খাবার খাওয়ার অভ্যাস যেমন ওজন ঝরাতে, শরীর সুস্থ রাখতে সাহায্য করে। তেমনই রাতে ভারী খাবার খেলে ওজন তো কমেই না। বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে বদহজম, বুক জ্বালা, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়।

Weight Loss Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy