Advertisement
E-Paper

জ্যাম তবে ফাইবারে পূর্ণ! ইসবগুল দিয়েই বানাতে পারেন তা? স্বাস্থ্যরক্ষায় একবার পরখ করে দেখবেন কি?

জ্যাম হবে ফাইবারে ভরপুর। বানিয়ে ফেলুন মাত্র ২ উপকরণ দিয়ে। ডায়াবেটিকেরাও নিশ্চিন্তে খেতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:১৬
মাত্র ২ উপকরণে তৈরি হবে স্বাস্থ্যকর জ্যাম।

মাত্র ২ উপকরণে তৈরি হবে স্বাস্থ্যকর জ্যাম। ছবি: সংগৃহীত।

দীর্ঘ সময় সুস্থ থাকতে হলে সঠিক খাবার বাছাই জরুরি।একদল মানুষ যখন স্বাদকেই প্রাধান্য দেন, অন্য দল কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে খাদ্যাভ্যাসে বদল আনতে তৎপর। ঘরে ঘরে স্বাস্থ্যসচেতনদের খাদ্যতালিকায় এখন জায়গা করে নিচ্ছে চিয়া। এই কুমড়োর বীজ, মাখানার মতো খাবার। বাদ যাচ্ছে চিনি। জুড়ছে প্রোটিন-ফাইবার।

বাজারচলতি জ্যামে চিনি এবং কৃত্রিম স্বাদ-গন্ধ স্বাস্থ্যহানির কারণ হতে পারে জানার পরে, অনেকেই ঘরোয়া খাবারেই মন দিয়েছেন। ঘরেই বানিয়ে নিতে পারেন এমন জ্যাম যা হবে পুষ্টিগুণে ভরপুর।

তালিকায় থাকতে পারে পছন্দের যে কোনও ফল। আঙুর, আম বা আপেল, বের জাতীয় ফল। ফলের রস বার করে নিন। তার সঙ্গে যোগ করুন ১ টেবিল চামচ ইসবগুল। কম আঁচে ফলের রসের সঙ্গে ইসবগুল ভাল করে মিশিয়ে ফুটিয়ে নিন। তার পরে ঠান্ডা করে নিন। ফলের মিষ্টত্বই জ্যামে মিষ্টি স্বাদ আনবে। বাড়তি ফাইবার যোগ করবে ইসবগুল। এই জ্যাম খেতে যে খানিক ভিন্ন হবে সন্দেহ নেই। তবে স্বাস্থ্যের খেয়াল রাখতে প্রাতরাশে পাউরুটিতে মাখিয়ে নিতে পারেন এমন জ্যামই।


Fiber Rich Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy