Advertisement
E-Paper

Covid-19 and Alcohol: কোভিড থেকে সেরে ওঠার কত দিনের মধ্যে মদ্যপান করা যাবে? কী মত পুষ্টিবিদের

কোভিড আক্রান্ত থাকাকালীন বা সেরে ওঠার পর মদ্যপান কি উচিত হবে? তা করলেও কত দিন পর?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১১:৫৫
যেকোনও ধরনের ভাইরাস দ্বারা সংক্রামিত হলে মদ্যপান না করাই বাঞ্ছনীয়।

যেকোনও ধরনের ভাইরাস দ্বারা সংক্রামিত হলে মদ্যপান না করাই বাঞ্ছনীয়। ছবি: সংগৃহীত

হু হু করে বাড়ছে কোভিড-সংক্রমণ। বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজন, অফিসের সহকর্মীরা অনেকেই আক্রান্ত হচ্ছেন। দুটি টিকা নেওয়ার সুফলেই হোক বা এই পর্যায়ের করোনা-স্ফীতি আগের দু’বারের তুলনায় কম সক্রিয় হওয়ার ফলেই হোক, এই পর্বের করোনা আক্রান্তদের অধিকাংশই মৃদু উপসর্গ নিয়ে নিভৃতবাসে রয়েছেন। অনেকেই আবার কোভিড জয় করে সুস্থতার পথে। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর এমন অবস্থায় অনেকেই গলা ভেজাতে অল্প হলেও চুমুক দিতে চাইছেন মদের গ্লাসে। শারীরিক এই অবস্থায় মদ্যপান করা কি উচিত? আনন্দবাজার অনলাইনের ‘ভরসা থাকুক’ফেসবুক ও ইউটিউব লাইভে এই বিষয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন পুষ্টিবিদ এবং যাপন-সহায়ক অনন্যা ভৌমিক।

অনন্যা বললেন, ‘‘আমরা বিজ্ঞানকে ছাড়িয়ে গিয়ে কিছু করতে পারিনা। অন্তত এই পরিস্থিতিতে তো একেবারেই নয়। মন ভাল রাখতে আপনি স্বাচ্ছন্দ্যে মদ্যপান করতে পারেন এটা আমি বলতে পারি না। তবে বিজ্ঞানের কথা ধার করে বলতে পারি যে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।’’

ছবি: সংগৃহীত

তবে কী কোভিড হলে মদ্যপান করা যায় না?

Advertisement

অনন্যার উত্তর, ‘‘এই বিষয়টি নিয়ে এখনও সে ভাবে তো কোনও গবেষণাপত্র তৈরি হয়নি। তবে যেকোনও ধরনের ভাইরাস দ্বারা সংক্রামিত হলে মদ্যপান না করাই বাঞ্ছনীয়।’’

কোভিড থেকে সেরে ওঠার পর কি মদ্যপান করা যেতে পারে?

যাপন-সহায়ক হিসাবে অনন্যার উত্তর, ‘‘সেটা পুরোটাই যিনি সেরে উঠছেন,তাঁর ইচ্ছার উপর নির্ভর করছে। তবে আমি বারেই বারেই বলব যে কোভিড আক্রান্ত থাকাকালীন হোক বা কোভিড থেকে সেরে ওঠার পর কোনও সময়ই মদ্যপান শরীরের জন্য উপকারী নয়।’’

Alcohol Covid -19 Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy