Advertisement
E-Paper

‘ডিপি’ না দিলেও দেখা যাবে ছবি, কার প্রোফাইল চেনা যাবে সহজেই, হোয়াট্‌সঅ্যাপে আসছে নতুন ফিচার

হোয়াট্‌সঅ্যাপে ডিপি দিতে পছন্দ করেন না অনেকেই। প্রোফাইল ছবি থাকুক বা না থাকুক, যিনি চ্যাট করছেন তিনি কিন্তু দেখতে পাবেন ছবি। কার সঙ্গে কথা বলছেন, সেটি বোঝা যাবে সহজেই। নতুন ফিচার আসচতে চলেছে হোয়াট্‌সঅ্যাপে।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৩১
WhatsApp is testing a new feature that replaces blank profile pictures by showing contact images saved

হোয়াট্‌সঅ্যাপে ডিপি না দিলেও দেখা যাবে ছবি, কী ভাবে? ছবি: সংগৃহীত।

হোয়াট্‌সঅ্যাপ তো ব্যবহার করেন প্রায় সকলেই। কিন্তু অনেকেই আছেন যাঁরা প্রোফাইল ছবি বা ‘ডিপি’ (ডিসপ্লে পিকচার) দিতে পছন্দ করেন না। আবার ফোন নম্বর সেভ করা না থাকলেও, অনেকের ডিপি দেখাও যায় না। ফলে কার সঙ্গে চ্যাট করছেন, তা বুঝতে সমস্যা হয় অনেক সময়েই। ছবি না থাকায়, নতুন কাউকে চিনতেও সমস্যা হয়। এ অসুবিধা দূর করতে নতুন ফিচার আসছে হোয়াট্‌সঅ্যাপে। যার সঙ্গে চ্যাট করছেন তাঁর প্রোফাইল ছবি থাকুক বা না থাকুক, কিন্ত আপনি দেখতে পাবেন সহজেই।

‘ডিপি’ না থাকলে তা কী ভাবে দেখা যাবে?

আপনার কনট্যাক্ট লিস্টে যাঁদের নাম আছে, তাঁদের ছবি দেখা যাবে সহজেই। কারণ এখন প্রায় প্রত্যেকের মোবাইল নম্বরই তাঁদের জিমেল অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করা থাকে। ফলে সকলেরই ছবি দেখা যায় কন্টাক্ট লিস্টে। হোয়াট্‌সঅ্যাপের প্রোফাইলে ছবি না থাকলেও, জিমেলের প্রোফাইলে থাকা ছবি দেখা যাবে হোয়াট্‌সঅ্যাপে। অর্থাৎ, ফোনে নিজেদের প্রোফাইলে যে ছবি ব্যবহার করেন, তা-ই দেখা যাবে হোয়াট্‌সঅ্যাপের প্রোফাইল আইকনেও।

Advertisement

কতটা লাভজনক নতুন ফিচার?

অনেক সময় একই নামের একাধিক কন্টাক্ট থাকায় বা গ্রুপ চ্যাটে অনেকে ডিপি না দেওয়ায় কে কথা বলছে তা বুঝতে সমস্যা হয়। এই সমস্যা দূর করতেই হোয়াট্‌সঅ্যাপ এই ফিচারটি আনছে যাতে ব্যবহারকারীরা সহজেই শনাক্ত করতে পারেন। অনেকেরই দাবি, নতুন ফিচারটিতে গোপনীয়তা বজায় থাকবে না। তবে মেটা জানিয়েছে, এই ফিচারে হোয়াট্‌সঅ্যাপে অ্যাকাউন্ট হ্যাক করা বা বেনামে প্রোফাইল খুলে তথ্য চুরি করার প্রবণতা কমবে। হোয়াট্‌সঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেও এখন নানা রকম সাইবার প্রতারণা চলছে। নিজের পরিচিতি গোপন করে লোক ঠকানো হচ্ছে। এই সব সমস্যার সমাধানের জন্যই ফিচারটি নিয়ে আসা হয়েছে যাতে গ্রাহকদের বঝতে সুবিধা হয় যে কে মেসেজ পাঠাচ্ছেন। তা ছাড়া প্রোফাইল ছবি না থাকলে তাড়াহুড়ো করে অনেক সময় ভুল ব্যক্তির কাছএ মেসেজ চলে যায়। চোখের সামনে চেনা ছবি থাকলে এই ধরনের ভুলের সম্ভাবনা থাকবে না।

WhatsApp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy