Advertisement
E-Paper

Apple: লাল না সবুজ? জানেন কি পুষ্টিগুণ বেশি কোন আপেলে

শুধু রং নয়, স্বাদ এবং স্বাস্থ্যগুণেও একটিকে টেক্কা দেবে অপরটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৩:৫৫
লাল আপেল না সবুজ আপেল, কোনটি খাবেন?

লাল আপেল না সবুজ আপেল, কোনটি খাবেন? ছবি: সংগৃহীত

আপেল খেতে কে না ভালবাসেন! কিন্তু জানেন কি সবুজ আর লাল দু’ধরনের আপেলের উপযোগিতায় রয়েছে বেশ কিছু অন্তর? শুধু রং নয়, স্বাদ এবং স্বাস্থ্যগুণেও একটিকে টেক্কা দেবে অপরটি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সবুজ আপেল খেতে কিছুটা টক, এর খোসাও তুলনামূলক ভাবে বেশি পুরু। লাল আপেলের খোসা অনেক পাতলা। খেতেও মিষ্টি ও রসাল। তাই স্বাদে অনেকেই এগিয়ে রাখেন লাল অপেলকেই।

দু’ধরনের আপেলেই রয়েছে নানা পুষ্টিকর উপাদানের সমাহার। ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ আপেল হৃদ্‌যন্ত্র ও যকৃতের সমস্যাকে দূরে রাখে। পাশাপাশি, ফাইবার এবং ক্যালোরি কম থাকায় ওজন কমাতেও কাজে আসতে পারে আপেল।

তবে স্বাস্থ্য মানে কিছুটা হলেও এগিয়ে থাকবে সবুজ আপেল। কারণ এতে ভিটামিন এ, বি, সি, ই এবং কে লাল আপেলের তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে। বেশি থাকে আয়রন, পটাশিয়াম ও প্রোটিনের পরিমাণও। কেউ দেহে শর্করা প্রবেশের পরিমাণ কমাতে চাইলে লাল আপেলের তুলনায় সবুজ আপেল বেশি কার্যকর। তবে লাল অপেলে, সবুজ আপেলের তুলনায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে বেশি। কাজেই বিশেষজ্ঞদের মতে দুই ধরনের আপেল খাদ্যতালিকায় রাখাই হবে বুদ্ধিমত্তার পরিচয়।

Green Apple Apple Nutrition healthy Vitamins Anti oxidant
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy