Advertisement
E-Paper

Skipping Breakfast: ৫ কারণ: সকালের জলখাবার এড়িয়ে যাওয়া অনুচিত

সকালের খাবারে উপর নির্ভর করছে সারা দিনের শরীরের হালচাল। কাজের গতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১২:২৬
সকালে খাবার না খাওয়ার অভ্যাসে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।

সকালে খাবার না খাওয়ার অভ্যাসে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা। ছবি: সংগৃহীত

পুষ্টিবিদদের মতে, প্রাতরাশ সারাদিনের খাবারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ব্যস্ততায় অনেকেই সকালে কিছু না খেয়েই বেরিয়ে পড়েন। তারপর খেতে সেই বেলা পার হয়ে যায়। সকালের খাবারে উপর নির্ভর করছে সারা দিনের শরীরের হালচাল। কাজের গতি। শরীরের সামগ্রিক সুস্থতা। সকালে খাবার না খাওয়ার অভ্যাসে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যা।

১) ওজন বৃদ্ধি: সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ওজন নিয়ন্ত্রণে রাখার প্রথম শর্ত হল সকালে ভারী কোনও খাবার খাওয়া। দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার ফলে শরীর উচ্চ ক্যালোরি যুক্ত খাবার দাবি করে। খিদে মেটাতে তখন ফ্যাট ও চিনি জাতীয় খাবার বেছে নিতে হয়। তাতেই বৃদ্ধি পায় ওজন।

২) ডায়াবিটিস: সকাল থেকে দীর্ঘ ক্ষণ না খেয়ে থাকার পরে খাবার খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সকালে না খাওয়ার অভ্যাস টাইপ ২ ডায়াবিটিসের ঝুঁকি বাড়ায়।

৩) ডিমেনশিয়া:প্রাতরাশ না খাওয়ার অভ্যাস পরবর্তীকালে বা়ড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি। স্মৃতিশক্তি লোপ, ভাবনা-চিন্তার অসুবিধা, সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার মতো একাধিক সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ডিমেনশিয়া’ বলে। ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে সঠিক সময়ে সকালের খাবার খেতে হবে।

সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন।

সকালে কিছু না খেলে বাড়তে পারে ওজন। ছবি: আইস্টক

৪) হজমের গন্ডগোল: দিনের শুরুতে কিছু না খেলে গেলে শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। হজমেও সমস্যা দেখা দেয়। বিপাকীয় ক্রিয়াকলাপও দুর্বল হয়ে পড়ে। এর ফলে পেটের গন্ডগোল দেখা দিতে পারে।
৫) মাইগ্রেন: সকালে খাবার এড়িয়ে গেলে রক্তে চিনির মাত্রা কমেও যেতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চ রক্তচাপের হাত ধরে জন্ম নেয় মাইগ্রেনের মতো সমস্যা।

Breakfast Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy