Advertisement
E-Paper

Heart Attack: নীরবেও হতে পারে হার্ট অ্যাটাক! কোন লক্ষণ দেখে সাবধান হবেন

হার্ট অ্যাটাক সব সময়ে যে হঠাৎ হবে, এমনটা নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এরও শিকার হন অনেকে। কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ১৩:৪৫
হার্ট অ্যাটাক সব সময়ে যে হঠাৎ হবে, এমন নয়।

হার্ট অ্যাটাক সব সময়ে যে হঠাৎ হবে, এমন নয়। ছবি-প্রতীকী

অল্পবয়সিদের মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালি ফোগতের হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে ভীতি তৈরি করছে অল্পবয়সিদের মনে। যাঁদের উচ্চ রক্তচাপ আছে, রক্তে শর্করার মাত্রা বেশি কিংবা যাঁদের স্থূলতার সমস্যা রয়েছে, তাঁদের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও কর্মব্যস্ত জীবনে অল্প বয়স থেকেই ক্রনিক অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে। কারও হার্ট অ্যাটাক হলে প্রতি সেকেন্ডই সে সময়ে গুরুত্বপূর্ণ। যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, ততই মঙ্গল।

চিকিৎসকরা কিন্তু হার্ট অ্যাটাকের আর একটি ধরন নিয়েও বার বার সতর্ক করছেন। তাঁদের মতে, হার্ট অ্যাটাক সব সময়ে যে হঠাৎ হবে, এমন নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে ‘সাইলেন্ট হার্ট অ্যাটাক’-এরও শিকার হন অনেকে। এই প্রকারের অ্যাটাকে সব রকম উপসর্গ দীর্ঘ সময় ধরে আসে। এই উপসর্গগুলি আমরা অনেক ক্ষেত্রেই অন্য রোগের সঙ্গে গুলিয়ে ফেলি। অনেক সময়ে এই ধরনের হার্ট অ্যাটাকে সে ভাবে কোনও ব্যথাও অনুভব করেন না রোগী। কিন্তু ভিতরে ভিতরে ঘটে যায় হার্ট অ্যাটাক।

হার্ট অ্যাটাকের সঙ্গে কেবল বুকের সম্পর্ক আছে, এমন ধারণা ভুল।

হার্ট অ্যাটাকের সঙ্গে কেবল বুকের সম্পর্ক আছে, এমন ধারণা ভুল। ছবি-প্রতীকী

এমন হৃদ্‌রোগের উপসর্গ কী?

এই ধরনের হার্ট অ্যাটাকে বুকে চাপ, ব্যথা, এগুলি মাঝেমাঝে আসে। আবার সেরেও যায়। আমরা ভেবে বসি হজমের সমস্যা। কিন্তু মাঝেমাঝে বুকে চিনচিনে ব্যথা সাইলেন্ট হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ। বুকের বাঁ দিকে ব্যথা তো বটেই, অনেক সময়ে গোটা বুক জুড়েই চাপ ও অস্বস্তি অনুভব করেন রোগী। অনেক সময়ে বুকের পেশিতেও টান পড়ে। সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও দেখা যায়। খুব অল্পেই ক্লান্ত হয়ে পড়া, সামান্য শারীরিক কাজেই হাঁপাতে দেখা যায়। এমনকি, এক জায়গায় বসে থেকেও ক্লান্তি আসতে পারে এমন অবস্থায়।

হার্ট অ্যাটাকের সঙ্গে কেবল বুকের সম্পর্ক আছে, এমন ধারণা ভুল। হাত, ঘাড়, কাঁধে ব্যথা হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। পেট, এমনকি, চোয়ালে ব্যথা হলেও অবহেলা করবেন না। এই অস্বস্তিগুলির মুখোমুখি হলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকুন। নিয়ম করে শারীরিক কসরত ও ডায়েটের মধ্যে থেকে সাইলেন্ট হার্ট অ্যাটাক প্রতিরোধ করুন।

Heart Heart Attack Warning Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy