Advertisement
E-Paper

অফিসে বসেই বাড়ছে মেদ! টিফিনে কোন খাবারগুলির কারণে অজান্তেই ভুঁড়ি বাড়ছে, বদলে কী খাবেন?

অনেকেই ভাবেন ভুলভাল খাবার তেমন না খেয়েও কেন ভুঁড়ি বাড়ছে! সারা দিন স্বাস্থ্যকর খেলেও অফিসে খিদের মুখে এমন কিছু খেয়ে ফেলেন, যা খেলে মেদ জমবেই। কোন কোন খাবার অজান্তেই মোটা করছে, বদলে কী খাবেন, হদিস দিলেন তমন্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩
ভুঁড়ি বাড়ছে অফিসে বসেই।

ভুঁড়ি বাড়ছে অফিসে বসেই। ছবি: সংগৃহীত।

ভুঁড়ি বা পেটের মেদ শুধু সৌন্দর্যের নয়, স্বাস্থ্যের পক্ষেও বড় সমস্যা। অনেকেই নিয়মিত ডায়েট করেন, ব্যায়াম করেন, জল বেশি খান, স্বাস্থ্যকর নানা টোটকা মেনে চলেন, তবু ভুঁড়ি যেন কমতেই চায় না। ভুঁড়ি এমন জিনিস যা লুকিয়ে রাখা সম্ভব নয়। পোশাক বাছাই থেকে হাঁটাহাঁটি বা ছোটাছুটি, সবেতেই বাধা পেটের চর্বি। এর ফলে আত্মবিশ্বাসে ঘাটতি আসে, আবার ডায়াবিটিস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকিও বাড়ে। অনেকেই ভাবেন খুব বেশি ভুলভাল খাবার না খেয়েও কেন ভুঁড়ি বাড়ছে! সারা দিন স্বাস্থ্যকর খেলেও অফিসে খিদের মুখে এমন কিছু খেয়ে ফেলেন, যা খেলে মেদ জমবেই। কোন কোন খাবার অজান্তেই মোটা করছে, বদলে কী খাবেন, হদিস দিলেন তমন্না ভাটিয়ার ফিটনেস প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ।

সিদ্ধার্থের কথায়, বেশির ভাগ ক্ষেত্রে পার্টিতে যাওয়ার কারণে ওজন বাড়ে না, অফিস ডেস্কে বসে বসেই পেটে জমে মেদ। মেদ ঝরানোর জন্য উপোসের দরকার নেই, কেবল খাবার বাছাই করতে হবে বুদ্ধি খাটিয়ে।

১) সিদ্ধার্থের মতে, চা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। অফিসে চিনি দেওয়া চা খাওয়ার অভ্যাস থাকে অনেকের। সঙ্গে রকমারি বিস্কুট না খেলে মনটা কেমন যেন করে! সেই অভ্যাসে রাশ টানতে হবে। চা যেন চিনি ছাড়া হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। আর হাতের কাছে কিছু ড্রাই ফ্রুট্স রাখার পরামর্শ দিচ্ছেন তিনি। চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে বিস্কুটের বদলে পরিমিত মাত্রায় ড্রাই ফ্রুট্স খাওয়া যেতে পারে।

২) অনেকেই অফিসে ফলের রস নিয়ে যান।মাঝেমধ্যে চুমুক দেন। অথচ রস করে খেলে ফলে থাকা ফাইবার বাদ চলে যায়। ভিটামিন এবং খনিজের পরিমাণও কমে যায়। রসে পড়ে থাকে শুধু কার্বোহাইড্রেট বা শর্করা আর জল। তাই স্বাস্থ্যকর ভেবে খেলেও ফলের রস কিন্তু শরীরের ক্ষতি করে। তাই অফিসে গোটা ফল নিয়ে যান। খোসাসমেত যে ফলগুলি খাওয়া যায়, সেগুলি অবশ্যই খোসাসমেত খান।

৩) বিকেলে খিদে পেলেই অনেকে ঝালমুড়ি বা চিড়ে ভাজা খান। এই কার্বযুক্ত এবং ভাজাভুজি খাওয়া কমাতে হবে। বদলে খেতে পারেন গ্রিক ইয়োগার্ট। এই খাবার পেটের জন্য বেশ ভাল। গ্রিক ইয়োগার্ট তৈরির সময় নানা প্রক্রিয়ায় ওয়ে ছেঁকে নেওয়া হয়। সাধারণ দইয়ে ওয়ের মাত্রা বেশি থাকে। ওয়ে হল ল্যাকটোজ় আর দুধের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা। এতে উপকারী ব্যাক্টেরিয়ার পরিমাণও বেশি থাকে। তা ছাড়া, সাধারণ দইয়ের থেকে গ্রিক ইয়োগার্ট অনেক বেশি ঘন হয়। খিদে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

Weight Loss Tips Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy