Advertisement
E-Paper

Summer Foods for Toddler: ৩ খাবার: গরমে শিশুকে সুস্থ রাখবে

শিশুরা নিজেদের খেয়াল নিতে পারে না। সে দায়িত্ব বাড়ির বড়দের। কোন উপায়ে সুস্থ রাখবেন শিশুকে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৬:২১
এই গরমে সন্তানকে সুস্থ রাখতে তাদের খাদ্যতালিকায় বদল আনুন।

এই গরমে সন্তানকে সুস্থ রাখতে তাদের খাদ্যতালিকায় বদল আনুন। ছবি: সংগৃহীত

বঙ্গে বর্ষা ঢুকতে এখনও কিছুটা দেরি। মাঝেমাঝে কয়েক পশলা বৃষ্টির দেখা মিললেও গরম কমার কোনও লক্ষণ নেই। বরং জাঁকিয়ে পড়ছে ক্রমশ। এই গরমে শরীরের প্রতি বাড়তি যত্ন না নিলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের আরও সাবধানে রাখা প্রয়োজন। স্বাভাবিক ভাবেই নিজের খেয়াল রাখার মতো পরিণত নয় তারা। তাদের সুস্থ রাখার দায়িত্ব অভিভাবকদের। তবু রক্ষে গরমের ছুটি পড়ে গিয়েছে। শিশুরা বাড়িতেই রয়েছে। তবু এই গরমে সন্তানকে সুস্থ রাখতে তাদের খাদ্যতালিকায় বদল আনুন।

এই গরমে শিশুদের কী কী খাওয়াবেন?

১) বেল: গরমে বেলের মতো উপকারী আর কিছু নেই। বেল ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের সমৃদ্ধ উৎস। অনেক শিশুই বেল খেতে চায় না। বাচ্চাদের যাতে পছন্দ হয়, এমন কোনও উপকরণ দিয়ে বেলের শরবত বানিয়ে দিতে পারেন। ভিটামিন সি থাকায় বেল ভিতর থেকে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে সক্ষম।

২) টক দই: গরমে শরীর ঠান্ডা রাখতে টক দইয়ের বিকল্প নেই। বাচ্চার পেটের স্বাস্থ্য ভাল রাখতে রোজ টক দই খাওয়ান। ক্যালশিয়াম, ফসফরাস, প্রোটিন সমৃদ্ধ টক দই হাড় ভাল রাখতেও সাহায্য করে। টক দই শুধু খেতে না চাইলে তা দিয়ে বানিয়ে দিন লস্যি, রায়তা কিংবা স্যালাড।

৩) ডাবের জল: গরমে শরীরের যত্ন নিতে ডাবের জল খুবই উপকারী। প্রচণ্ড গরমে শিশুর প্রতি দিনের খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই পানীয়। শরীর আর্দ্র রাখার পাশাপাশি বিভিন্ন সংক্রমণ জাতীয় রোগবালাই থেকে শিশুকে দূরে রাখবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

summer Food Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy