Advertisement
E-Paper

বিশ্রামের পরে পরিশ্রান্ত লাগে, দিনভর ক্লান্তি, শরীর-মন ফুরফুরে হবে অর্ধ উত্তনাসন অভ্যাসে

ঘুমের আগে ক্লান্তি। ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারা দিনই যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এমনই চলছে দিনের পর দিন। ক্লান্তি কাটবে কী উপায়ে? সমাধান আছে সহজ এক ব্যায়ামে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৯:৫৬
What are the health benefits of Ardha Uttanasana, or Standing Half Forward Bend

ক্লান্তি কাটানোর সহজ ব্যায়াম শিখে নিন। চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

ঘুম যেন ছাড়তেই চায় না। বিছানা ছেড়ে উঠতেই মন চায় না। আলস্য কাটিয়ে ওঠাই যাচ্ছে না? দিনভর ক্লান্তি চেপে বসছে? এমন সমস্যার সম্মুখীন হন অনেকেই। নির্দিষ্ট কোনও কারণ নেই। অথচ ঝিমুনি, ক্লান্ত শরীর। ক্লান্তি আসতেই পারে, তবে তা হয় সাময়িক। যদি মাসের পর পর মাস ক্লান্তির ঘোর থেকে বেরিয়ে আসতে না পারেন, তা হলে কিন্তু চিন্তার যথেষ্ট কারণ আছে। বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। পুষ্টির অভাব, রক্তাল্পতা, কম ঘুম, অতিরিক্ত ওজন, মানসিক চাপ— কারণ অনেক। তবে সমাধানের উপায় হতে পারে একটিই। তা হল যোগব্যায়াম। শরীর ও মন সতেজ এবং ফুরফুরে করে তুলতে চাইলে যোগাসনেই তা সম্ভব। অর্ধ উত্তনাসন অভ্যাসে ক্ান্তি তো দূর হবেই, অতিরিক্ত চিন্তা, উদ্বেগও কমবে।

কী ভাবে করবেন?

১) ম্যাটের পর সোজা হয়ে দাঁড়ান। কোমর-পিঠ টানটান থাকবে।

Advertisement

২) দুই হাত শরীরের দু’পাশে রাখুন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

৩) এ বার কোমর থেকে শরীর ঝুঁকিয়ে দিন, এমন ভাবে নীচু হতে হবে যাতে হাঁটু না ভাঙে।

৪) অর্ধ উত্তনাসনে দুই হাতের তালু দিয়ে মেঝে স্পর্শ করতে পারেন, অথবা দুই হাত হাঁটু অবধি নিয়ে যেতে পারেন।

৫) এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে যান।

উপকরিতা:

হাঁটুর ব্যথা কমবে, কাফ মাসলের ব্যায়াম হবে।

হাত ও পায়ের পেশির স্ট্রেচিং হবে।

ক্লান্তি দূর হবে, উদ্বেগ ও দুশ্চিন্তা কমবে।

সারা শরীরে রক্ত সঞ্চালন ভাল হবে।

নিয়মিত অভ্যাসে ঘাড় ও কাঁধের ব্যথাও দূর হবে।

কারা করবেন না?

স্লিপ ডিস্কের সমস্যা থাকলে আসনটি করা যাবে না।

মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

Yoga poses Yoga Benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy