Advertisement
E-Paper

পেটের মেদ কমবে, উধাও হবে পা-কোমরের ব্যথা, ব্যাঘ্রাসন অভ্যাসে দূরে থাকবে হাজারো রোগ

পেটের মেদ কমাতে সবচেয়ে উপযোগী আসন হল ব্যাঘ্রাসন। এই আসন নিয়ম করে অভ্যাস করলে শরীরের গড়ন সুন্দর হবে, পেট টানটান হবে। পেশির জোরও বাড়বে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৮:৫৫
What are the health benefits of Vyaghrasana, or Tiger Pose

ওজন কমবে, শরীরের গড়ন সুন্দর হবে, কী ভাবে করবেন ব্যাঘ্রাসন? চিত্রাঙ্কন: শৌভিক দেবনাথ।

দেহের অন্যান্য অংশের চেয়ে পেটের মেদ ঝরানো বেশি কঠিন কাজ। জিম করে সারা শরীরের মেদ ঝরিয়ে ফেললেও পেটের মেদ কমাতে নাজেহাল হয়ে যেতে হয়। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পেটের মেদ কমানোর জন্য ঠিক মতো ডায়েটেরও প্রয়োজন আছে। কিন্তু পুরো ব্যাপারটাই বেশ সময়সাপেক্ষ। তবে যদি দ্রুত পেটের মেদ কমাতে হয়, তা হলে শুধু ডায়েটে কাজ হবে না, নিয়ম করে অভ্যাস করতে হবে যোগাসনের নানা ভঙ্গি। সঠিক নিয়ম মেনে যোগাসন করলে তবেই মিলবে ফল। ব্যাঘ্রাসন যোগাসনের এমন এক পদ্ধতি, যাতে মেদ তো কমবেই, শরীরের গড়নও সুন্দর হবে। এই আসন অভ্যাসে পা-কোমরের ব্যথাও সেরে যাবে।

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপরে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। দুই হাতের তালু মাটিতে থাকবে। পিঠ থাকবে মাটির সমান্তরালে।

২) এ বার শ্বাস নিতে নিতে ডান পা উপরে তুলুন। হাঁটু ভাঁজ করে পা যতটা সম্ভব তুলে মাথার কাছে নিয়ে আসার চেষ্টা করতে হবে।

৩) শ্বাস ছাড়তে ছাড়তে ডান পা নীচে নামিয়ে হাঁটু ভাঁজ করে বুকের কাছে আনার চেষ্টা করুন।

৪) একই সঙ্গে মাথাও হাঁটুর কাছে নামিয়ে আনতে হবে। পিঠ উঁচু হয়ে থাকবে। এই ভাবে এক রাউন্ড সম্পূর্ণ হবে।

৫) এই অবস্থানে ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে যেতে হবে।

৬) ডান পায়ের পরে বাঁ পায়েও একই ভাবে আসনটি করুন।

উপকারিতা:

ব্যাঘ্রাসন অভ্যাসে পেট ও কোমরের মেদ কমবে, ওজন ঝরবে।

হাত ও পায়ের পেশির জোর বাড়বে।

শরীরের গড়ন সুন্দর হবে, ভারসাম্যও বাড়বে।

পা-কোমরের ব্যথা কমে যাবে, সায়াটিকার ব্যথা থাকলে তার নিরাময় হবে।

হজমশক্তি বাড়বে, গ্যাস-অম্বলের সমস্যা কমবে।

উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যা থাকলে তা নিয়ন্ত্রণে আসবে।

একটানা অফিসের চেয়ারে বসে কোমর ও পিঠে যন্ত্রণা হলে এই আসন করলে উপকার পাবেন।

কারা করবেন না?

হার্নিয়ার অস্ত্রোপচার হলে আসনটি করবেন না।

অন্তঃসত্ত্বা অবস্থায় প্রশিক্ষকের পরামর্শ না নিয়ে আসনটি অভ্যাস করবেন না।

Yoga poses Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy