Advertisement
E-Paper

Major Discovery: স্ত্রী-পুরুষ ছাড়াই তৈরি পৃথিবীর প্রথম ভ্রূণ! লাগল না ডিম্বাণু ও শুক্রাণু

ইজরায়েলের ‘উইজমান ইনস্টিটিউট অব সায়েন্স’-এর বিজ্ঞানীরা করেছেন এই অসাধ্যসাধন। বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে গবেষণাটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১৬:০০
বাবা-মা ছাড়াই সম্ভব জন্ম!

বাবা-মা ছাড়াই সম্ভব জন্ম! ছবি: সংগৃহীত

লাগল না বাবা-মা, ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই গঠিত হল ভ্রূণ! ‘অ্যাসিসটেড রিপ্রোডাকশন টেকনোলজি’ পদ্ধতিতে গঠিত এই ধরনের ভ্রূণ পৃথিবীতে এই প্রথম। বিজ্ঞানের ইতিহাসে এই ঘটনা যুগান্তকারী মাইলফলক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

ইজরায়েলের উইজমান ইনস্টিটিউট অব সায়েন্সের বিজ্ঞানীরা করেছেন এই অসাধ্যসাধন। বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে গোটা গবেষণার বিবরণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা কোনও রকম নিষিক্ত ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই কেবল স্টেম সেল ব্যবহার করে ইঁদুরের ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন।

ইঁদুরের ক্ষেত্রে সম্ভব হলেও আপাতত মানুষের ক্ষেত্রে এই ধরনের ভ্রূণ তৈরি কঠিন বলেই মনে করছেন গবেষকরা। পাশাপাশি, ভ্রূণ তৈরি হওয়া মানেই প্রাণীর জন্ম হওয়া নয়। তার জন্য রয়েছে একটি দীর্ঘ ও জটিল পথ। অন্য দিকে প্রকৃতিকে এড়িয়ে কৃত্রিম ভাবে মানুষ তৈরি করা আদৌ নৈতিক কি না, প্রশ্ন রয়েছে তা নিয়েও। তবে বিতর্ক থাকলেও বিজ্ঞানের অগ্রগতির নিরিখে এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Embryo science Discovery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy